ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

রাণীনগর-আত্রাইয়ে বিভিন্ন মামলায় ৮জন গ্রেফতার

  • আপলোড সময় : ০৫-০৭-২০২৫ ০৯:৪৮:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৫ ০৯:৪৮:০৫ অপরাহ্ন
রাণীনগর-আত্রাইয়ে বিভিন্ন মামলায় ৮জন গ্রেফতার রাণীনগর-আত্রাইয়ে বিভিন্ন মামলায় ৮জন গ্রেফতার
নওগাঁর রাণীনগর এবং আত্রাই থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক আসামী-সহ বিভিন্ন ঘটনায় মোট আটজনকে গ্রেফতার করেছে। এর মধ্যে রাণীনগরে তিনজন এবং আত্রাইয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মোঃ রায়হান জানান,মাদক মামলার পলাতক আসামী বাড়ীতে রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার সোনাকানিয়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই গ্রামের আলেফ আলীর ছেলে আবুল কালাম আজাদ (৪৫) কে গ্রেফতার করা হয়। এছাড়া একই রাতে উপজেলার সিম্বা গ্রামের মাসুদ রানার স্ত্রী ছালমা বিবি (৩৯) ও বোহার গ্রামের আব্দুল মমিনের ছেলে আবু সাঈদ (২০)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা নিয়মিত মালার আসামী ছিল বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

অপর দিকে আত্রাই থানাপুলিশ জানায়,শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক মামলার পলাতক আসামী রাজশাহীর বাগমারা উপজেলার শেখপাড়া গ্রামের বছির আলীর ছেলে সৈয়দ আলী (৩০) কে গ্রেফতার করা হয়।

এছাড়া একই রাতে আদালতের পরোয়ানা অনুযায়ী আত্রাই উপজেলার হাটকালুপাড়া গ্রামের শ্যামল চন্দ্রের ছেলে সাধন চন্দ্র (২৩),পারব্রজপুর গ্রামের আইনুল আলীর ছেলে জেনাবুল ইসলাম রুবেল (২৭),বড়শিমলা গ্রামের আমির আলীর ছেলে জালাল উদ্দীন (২৮) এবং সাহেবগঞ্জ এলাকার আব্দুল মান্নানের ছেলে মিলন ওরফে করণ (৩৩) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক