ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

আগুনে পুড়ে ছাই কৃষকের ৪ গরু

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৫ ০২:১০:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৫ ০২:১০:৪৮ অপরাহ্ন
আগুনে পুড়ে ছাই কৃষকের ৪ গরু
 

রাজশাহীর বাগমারা উপজেলায় গোয়াল ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি গরু পুড়ে মারা গেছে। 

মঙ্গলবার (১৩ মে) দিবাগত গভীর রাতে আহমেদ আলীর গরুর গোয়ালে অগ্নিকাণ্ডের ঘটনায় তার ১২ লাখ টাকার গাভী ও আসন্ন ঈদে বিক্রি যোগ্য একটি ষাঁড় গরুও মারা গেছে।

আগুন লাগার বিষয়ে ভুক্তভোগীরা জানান, গোয়ালে মশার কয়েল দেওয়া হয়নি। আশপাশে বিদ্যুৎতের ব্যবস্থা নেই। কিভাবে আগুন লেগেছে সেটি জানা যায়নি। এ অগ্নিকাণ্ডে দুটি গোয়াল পুড়ে গেছে। 

আহমেদ আলীর জামাই সিরাজুল ইসলাম সিরাজ বলেন, আগুন লেগেছে গভীর রাতে। তখন সবাই ঘুমিয়ে ছিল। পাশের বাড়ির এক ছেলে আগুন দেখে চিৎকার শুরু করে। এরপরে সবাই বের হয়ে সাবমারসিবল মোটরের পানি দিয়ে আগুন নেভাই। আগুন নেভানের পরে দেখা গেছে চারটি গরু ঘটনাস্থলে পুড়ে মারা গেছে। আরও তিনটি গরুর ঝলসে গেছে। সে গরুগুলোর শারীরিক অবস্থা ভালো না। মারা যেতে পারে। গ্রাম্য চিকিৎসক ডেকে চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি বলেন, এতে আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। সংসার পরিচালনার একমাত্র সম্বল ছিল গরুগুলো। কিন্তু সে গরুগুলা পড়ে মারা গেল। এখানে একটা বড় ষাঁড় গরু ছিল। যেটা কোরবানি ঈদে বিক্রি করা হত। এছাড়া দুইটা গরুর অল্প কিছু দিনে বাচ্চা দিত। সেগুলো পুড়ে মারা গেছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

আহমেদ আলী বলেন, কৃষিকাজ ছাড়াও গবাদি পশু পালনের সংসদ চলে তার। এ কোরবানিতে লাখ টাকার বেশি দামের একটি গরু বিক্রি যোগ্য ছিল। কিন্তু সেটি আগুনে পুড়ে মারা গেছে। এছাড়া তিনটি গাভী গরু মারা গেছে। গোয়ালের মধ্যে হাঁস-মুরগি রাখার ঘর ছিল। সেটি পড়ে গিয়ে হাঁস-মুরগি মারা গেছে। মারা যাওয়া গরুগুলো মাটিতে পুতে রাখা হবে। আরো কয়েকটি গরু আগুনে অসুস্থ হয়েছে। সেগুলো চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। 

এ বিষয়ে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) মাহাবুবুল ইসলাম বলেন, স্থানীয় জনপ্রতিনিধি খবর দিয়েছিল। বিষয়টি শুনেছি। আমরা তাদের জানিয়েছে ক্ষতিগ্রস্তের বিষয়টি নিয়ে একটা আবেদন দিতে। সরকারিভাবে যতটুকু সম্ভব আমরা তাদের সাহায্য করব। 


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ