ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাত্রীর চিৎকারে ‘জুব্বা ও পায়জামা হাতে’ দৌড় দিলেন মাদরাসাশিক্ষক স্কুলছাত্রকে রুমে ডাকতেই ‘আসল চেহারা’ বেরিয়ে আসে ইমামের! প্রতিমা বিসর্জনস্থলে সিঁদুর খেলার সময় নববধূর মৃত্যু শেরপুরে ড্রামের ভেতর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কনটেন্ট ক্রিয়েটরের পরিচয়ে হানিট্র্যাপ, আটক ২ নারী মানিকগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২ সোনামসজিদ দিয়ে ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগের নেত্রী আটক জামালপুরে সেচ পাম্প চালু করতে গিয়ে প্রাণ গেল কৃষকের আ.লীগ ও ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ, প্রতিদিন প্রাণ যায় ৬৬ জনের জমির নামজারির নিয়মে বড় পরিবর্তন, যেভাবে করবেন আবেদন মোংলা বন্দরের কার্যক্রম ঘুরে দেখলেন তারেক রহমান আন্তর্জাতিক জিন ব্যাংকে যুক্ত হচ্ছে সুন্দরবনের ৭ জলজ প্রজাতির ডিএনএ সিকোয়েন্স ৫১ সেকেন্ডের নতুন ভিডিওতে পরীমনি, মুহূর্তেই ভাইরাল তারকাদের দুর্গোৎসব: কারও ঘোরাঘুরি, কারও মনে মায়ের শূন্যতা রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক ধর্ষণের অভিযোগে পাশে পাননি কর্নেল বিশ্ববিদ্যালয়ের প্রধানকে, বললেন ছাত্রী রাবণের মুখে মোদি-ট্রাম্প-দোভাল-আম্বানির ছবি লাগিয়ে কুশপুত্তলিকা দাহ ফিরছে ডিভি লটারি, বাংলাদেশিরা কী পারবেন আবেদন করতে পুঠিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ

মোংলা বন্দরের কার্যক্রম ঘুরে দেখলেন তারেক রহমান

  • আপলোড সময় : ২২-১০-২০২৬ ০৫:০০:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৬ ০৫:০০:৪১ অপরাহ্ন
মোংলা বন্দরের কার্যক্রম ঘুরে দেখলেন তারেক রহমান মোংলা বন্দরের কার্যক্রম ঘুরে দেখলেন তারেক রহমান
মোংলা বন্দরের জেটিতে পৌঁছে সব কার্যক্রম সরেজমিনে ঘুরে পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বন্দরের অন্যান্য কার্যক্রমও পরিদর্শন করেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৩টায় মোংলার নৌঘাঁটি বৌনজা থেকে বন্দরের মেইন গেট দিয়ে জেটির ভেতরে প্রবেশ করেন প্রধানন্ত্রী। এ সময় গেটের সামনে জড়ো হওয়া বিএনপির নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।

তিনি মোংলা বন্দরের বর্ধিতকরণ প্রকল্প, জেটি সুবিধা, কন্টেইনার ইয়ার্ডসহ বন্দরের বিভিন্ন আধুনিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত স্থাপনা সরাসরি ঘুরে দেখেন।

পরিদর্শনকালে বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য ক্ষমতা বাড়ানো, দ্রুত পণ্য খালাস নিশ্চিত করা এবং আধুনিকায়নের কাজ ত্বরান্বিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন তারেক রহমান।

এ সময় মোংলা বন্দর কর্তৃপক্ষের উচ্চপদস্থ কর্মকর্তা এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন প্রতিনিধিবৃন্দ তার সঙ্গে উপস্থিত ছিলেন।

সকাল ১০ টায় উপকূলীয় দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা বৃদ্ধি এবং দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দরের সক্ষমতা পর্যালোচনায় সরকারি সফরে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে সকালে খুলনা ও সুন্দরবনের উপকূলীয় এলাকা হেলিকপ্টার এবং জলযানে ঘুরে দেখার পর নৌবাহিনীর বানৌজা মোংলা ঘাঁটিতে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি সরাসরি মোংলা বন্দরের জেটি এলাকায় প্রবেশ করেন।

বন্দর পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলসহ অন্যান্য প্রকল্পগুলো পর্যালোচনার কথা রয়েছে। এরপর হেলিকপ্টারে ঢাকায় ফিরবেন তারেক রহমান।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক

রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক