ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫১ সেকেন্ডের নতুন ভিডিওতে পরীমনি, মুহূর্তেই ভাইরাল তারকাদের দুর্গোৎসব: কারও ঘোরাঘুরি, কারও মনে মায়ের শূন্যতা রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক ধর্ষণের অভিযোগে পাশে পাননি কর্নেল বিশ্ববিদ্যালয়ের প্রধানকে, বললেন ছাত্রী রাবণের মুখে মোদি-ট্রাম্প-দোভাল-আম্বানির ছবি লাগিয়ে কুশপুত্তলিকা দাহ ফিরছে ডিভি লটারি, বাংলাদেশিরা কী পারবেন আবেদন করতে পুঠিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ৪টি দোকান ভস্মীভূত রাণীনগরে উত্ত্যক্তে বাধা দেয়ায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ ২জনকে ছুরিকাঘাত রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে ১৫লাখ টাকার সিং মাছ নিধনের অভিযোগ সরকার দলীয় এমপি’র নির্দেশে জমি জবরদখল রাণীশংকৈলে অসহায় পরিবারের সংবাদ সম্মেলন লালপুরে জমি নিয়ে বিরোধ বাড়ি-দোকান হামলা, বৃদ্ধাকে কুপিয়ে লাখ লাখ টাকা লুটের অভিযোগ ​ফুলবাড়ীতে শারদীয় দুর্গাপূজার শতবর্ষী এতিহ্যবাহী দুর্গামেলা অনুষ্ঠিত সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাদক সেবন ও বিক্রিতে বাধা দেওয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম নদী পার করে দেওয়ার কথা বলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ রেস্তোরাঁর পেছনে নিরবকে কুপিয়ে চলে যায় ১২ জন রাজশাহীতে মাছের ব্যবসা করায় বিয়ের দাওয়াত প্রত্যাহার, পিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ নাটোরের বনপাড়ায় বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ সিরাজগঞ্জে বিপুল পরিমান বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী মাদক কারবারি গ্রেফতার

লালপুরে জমি নিয়ে বিরোধ বাড়ি-দোকান হামলা, বৃদ্ধাকে কুপিয়ে লাখ লাখ টাকা লুটের অভিযোগ

  • আপলোড সময় : ২১-১০-২০২৬ ০৬:২০:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৬ ০৬:২০:০৮ অপরাহ্ন
লালপুরে জমি নিয়ে বিরোধ বাড়ি-দোকান হামলা, বৃদ্ধাকে কুপিয়ে লাখ লাখ টাকা লুটের অভিযোগ লালপুরে জমি নিয়ে বিরোধ বাড়ি-দোকান হামলা, বৃদ্ধাকে কুপিয়ে লাখ লাখ টাকা লুটের অভিযোগ
নাটোরের লালপুরে দীর্ঘদিনের পারিবারিক জমির বিরোধের জেরে বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পূর্বপরিকল্পিত হামলা, ভাঙচুর ও প্রায় ১৭ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। হামলায় বাধা দেওয়ায় মোছাঃ রেহানা
খাতুন (৫৫) নামের এক বৃদ্ধাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে বেরিলাবাড়ি ব্যাবসায়ী শাহীনের ব্যাবসা প্রতিষ্ঠানে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ শাহীন আলম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহীন আলম জানান, উপজেলার বেরিলাবাড়ী গ্রামের চাচা মোঃ ফারুক হোসেনের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে গত ৪ অক্টোবর চাচা ফারুকসহ মহিবুর
প্রাননাশের হুমকির দিলে লালপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শাহীন।

এতে তারা ক্ষিপ্ত হয়ে গত ৮ অক্টোবর সকালে একটি মামলায় শাহীন আলম ও তার পরিবার আদালতে হাজিরা দিতে যায় এই সুযোগে, প্রতিপক্ষ ফারুক হোসেন ও মহিবুর আলীর নেতৃত্বে বেরিলাবাড়ী জামতলা মোড়ের ্য়ঁড়ঃ;মেসার্স জামতলা স্টোর ও বাড়িতে হামলা চালায়।

তারা দোকান ও বাড়ি ভাঙচুর করে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি করে। এছাড়াও ঘরের বাক্স ও ক্যাশ থেকে নগদ ১৬ লাখ ৭০ হাজার টাকা এবং ৭০ হাজার টাকা মূল্যের দুটি স্মার্টফোন লুট করে নিয়ে যায়।

এ সময় শাহীন আলমের মা বাধা দিলে প্রতিপক্ষরা তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় হাসুয়া ও লোহার শাবল দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শাহীন আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনার ১৭ দিন পেরিয়ে গেলেও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নিতে আমাদের ও সাক্ষীদের প্রাণনাশের হুমকি দিচ্ছে।এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করে অবিলম্বে আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি ।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক

রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক