ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সিমান্তে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ভারতীয় পণ্য জব্দ মনের অসুখ সারানোর প্রতিষেধক তৈরি করে ফেললেন বিজ্ঞানীরা ঠান্ডার আমেজে সর্দি-কাশি সারছে না, অ্যান্টিবায়োটিক নয় শরীর সারবে তিন রকম চায়ে পবায় নিবন্ধন ছাড়াই সমবায়ের নামে ঋণ ব্যবসার অভিযোগ বিজয়কে নিয়ে বিতর্ক, ফুঁসে উঠলেন রশ্মিকা মন্দানা ছ’বছরের দাম্পত্যে ইতি ঘটিয়ে বিচ্ছেদের পথে বীর-সপনা! স্বামীর বিরুদ্ধে কী ইঙ্গিত গায়িকার বিচ্ছেদ নিয়ে অবশেষে মুখ খুললেন গৌরব মৃত্যুর প্রথম রাত কেমন হবে। বাড়ি ফেরার পথেই শেষ নিঃশ্বাস, ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত নির্বাহী পরিচালকের প্রচেষ্টায় বদলে যাচ্ছে বরেন্দ্রের সেচব্যবস্থা রাজশাহী মহানগর যুবদলে রদবদল, যুগ্ম আহ্বায়ক সৌরভ ও সনি সিংড়ায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১ শয়নকক্ষের ড্রয়ারে মাদকের মজুত; ঠাকুরগাঁওয়ে ৮৫০ পিস ট্যাপেন্টাডল,দেশি বিদেশি মদসহ যুবক আটক পীরগঞ্জে ইএসডিও'র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী ঈশ্বরদীতে রাশিয়ানদের টার্গেট করে ভেজাল মদের রমরমা বাণিজ্য, আটক দুই হিলিতে পা টিপে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ শিশুকে বাঁচাতে নিজের গাড়িতে তুলে হাসপাতালে হুইপ দুলু মোংলায় ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার বাসর রাতেই বাড়িতে হাজির অন্তঃসত্ত্বা প্রেমিকা, উধাও বর ও নববধূ

পূজা দেখে ফেরার পথে নারীসহ ৬ জনের টাকা-স্বর্ণালংকার ছিনতাই

  • আপলোড সময় : ২১-১০-২০২৬ ০৫:৪৭:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৬ ০৫:৪৭:৪৩ অপরাহ্ন
পূজা দেখে ফেরার পথে নারীসহ ৬ জনের টাকা-স্বর্ণালংকার ছিনতাই পূজা দেখে ফেরার পথে নারীসহ ৬ জনের টাকা-স্বর্ণালংকার ছিনতাই
পাবনার ঈশ্বরদীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে বাড়ি ফেরার পথে তিন নারীসহ ছয়জন ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন। এ সময় অটোরিকশার গতিরোধ করে চালককে মারধর এবং যাত্রীদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়। হামলায় শরিফুল ইসলাম (৩৫) নামে এক যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের কাছে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কে এ ঘটনা ঘটে।

তবে ছিনতাইয়ের শিকার ভুক্তভোগীরা তাদের পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করেন। গণমাধ্যমে তাদের পরিচয় প্রকাশ না করতেও সাংবাদিকদের অনুরোধ করেন।

ভুক্তভোগীরা জানান, দাশুড়িয়া এলাকার হিন্দু সম্প্রদায়ের তিন নারীসহ পাঁচজন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে নতুনহাট গোলচত্বর এলাকা থেকে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে মানিকনগর পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের কাছে পৌঁছালে হেলমেট পরা একদল দুর্বৃত্ত তাদের অটোরিকশার গতিরোধ করে।

এ সময় দুর্বৃত্তরা প্রথমে অটোরিকশাচালককে এলোপাতাড়ি মারধর করে। পরে যাত্রীদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ও আঘাত করে তাদের কাছে থাকা টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। হামলাকারীদের অস্ত্রের আঘাতে শরিফুল ইসলাম আহত হন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার