ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী ইউক্রেনের হামলায় বিপর্যস্ত ইয়ানডেক্স, টাকা থাকা সত্ত্বেও ভোগান্তিতে রুশ নাগরিকরা বিগ বস-এর ঘরে ফের অশান্তি, নন্দিনী-রাজবীরের দ্বন্দ্বে উত্তপ্ত পরিস্থিতি গুরুতর আহত রাবি শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল প্রশাসন সোনাগাজীতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর রাজশাহী সফর সফল হওয়ায় রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী ইমদাদুল হক গ্রেফতার নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেফতার ২৭ প্রধানমন্ত্রীর প্রথম রাজশাহী আগমন, বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন RDA চেয়ারম্যান রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী এ বছর ৪০ লাখ কৃষক পাবেন কৃষি কার্ড: প্রধানমন্ত্রী মহানগরীর মাদ্রাসা মাঠের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগোল বাংলাদেশ নারী ফুটবল দল টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, ফের আলোচনায় লরেন্স বিষ্ণোই চক্র শাহজালাল বিমানবন্দরে প্রবাসীদের জন্য ১৫০ ট্রলি, জাপানে কর্মসংস্থানে নতুন চুক্তি উলিপুরে শয়নকক্ষ থেকে বৃদ্ধের খণ্ডিত মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ কালিয়াকৈরে ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার বগুড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে ২৮ মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আহত এএসআই ডিবির অভিযানে ৮৪ জন আটক, অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে সংযুক্ত হাতিয়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার

ধলেশ্বরী নদীতে মিলল নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ

  • আপলোড সময় : ১৯-১০-২০২৬ ০৮:১০:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৬ ০৮:১০:৩১ অপরাহ্ন
ধলেশ্বরী নদীতে মিলল নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ ধলেশ্বরী নদীতে মিলল নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ
নিখোঁজ হওয়ার তিন দিন পর ধলেশ্বরী নদী থেকে ফাতেমা আক্তার (১০) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নারায়ণগঞ্জের বুড়িগঙ্গা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিল ফাতেমা।

শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ লঞ্চঘাটের কাছে ধলেশ্বরী নদীতে কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি।

ফাতেমা আক্তার নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার কুতুবপুর ইউনিয়নের শিয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার পিতার নাম শাহীন মিয়া ও মাতা নাজমা বেগম।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর স্কুল শেষে পর দুই বান্ধবীর সাথে ফাতেমা পাশের বুড়িগঙ্গা নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে তার দুই বান্ধবী নদী থেকে উঠে এলেও ফাতেমা পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করেও সন্ধান পাননি।

মরদেহ উদ্ধারের ঘটনা নিশ্চিত করে মুক্তারপুর নৌপুলিশ ফাড়ির পরিদর্শক আব্দুল মাবুদ ইত্তেফাককে জানান, মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ব্যাপারে পরিবারের লোকজন ফতুল্লা থানায় গত বৃহস্পতিবার একটি সাধারণ ডায়েরী করেছিল। 

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর প্রথম রাজশাহী আগমন, বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন RDA চেয়ারম্যান

প্রধানমন্ত্রীর প্রথম রাজশাহী আগমন, বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন RDA চেয়ারম্যান