রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর বিশেষ মাদকবিরোধী অভিযানে ৩৭৮ পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট, ৯৪ বোতল ভারতীয় Eskuf, ৭ বোতল Fairdyl সিরাপ এবং মালিকবিহীন একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য ও নৌকার মোট সিজার মূল্য ২ লাখ ৭৮ হাজার ২০০ টাকা।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ খানপুর, সোনাইকান্দি ও খিদিরপুর বিওপির আভিযানিক দল সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য ও নৌকা জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট দায়িত্বপূর্ণ থানায় এবং পরিত্যাক্ত ইঞ্জিনচালিত নৌকাটি রাজশাহী শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ মাদকদ্রব্যের প্রবেশ রোধে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

মোঃ মাসুদ রানা রাব্বানী :