ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

কোরআনে বর্ণিত যে ১০ শ্রেণির মানুষকে আল্লাহ অপছন্দ করেন

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ০৬:১৮:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ০৬:১৮:০৮ অপরাহ্ন
কোরআনে বর্ণিত যে ১০ শ্রেণির মানুষকে আল্লাহ অপছন্দ করেন ছবি: সংগৃহীত
ভালোবাসা মানুষের স্বভাবজাত একটি বিষয়। মহান আল্লাহর ভালোবাসা ঈমানের অঙ্গ। মুমিনরা তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। ঈমানের স্বাদ ও তৃপ্তি মানুষ যতটুকু অনুভব করবে, সে অনুপাতে তার ভালোবাসা বাড়বে।

আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারা বান্দার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আর মহান আল্লাহ যে ১০ শ্রেণির মানুষকে ভালোবাসেন না -- পবিত্র কোরআনে তিনি নিজেই তা বলেছেন। এর মধ্যে --
 
এক. اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ الۡمُعۡتَدِیۡنَ  অর্থ: আল্লাহ সীমালঙ্ঘনকারীদের ভালোবাসেন না। (সুরা বাকারা: ১৯০)
 
দুই. وَ اللّٰهُ لَا یُحِبُّ كُلَّ كَفَّارٍ اَثِیۡمٍ অর্থ: আল্লাহ অবিশ্বাসী পাপীদের ভালোবাসেন না। (সুরা বাকারা: ২৭৬)
 
তিন. فَاِنَّ اللّٰهَ لَا یُحِبُّ الۡكٰفِرِیۡنَ  অর্থ: আল্লাহ অকৃতজ্ঞ ব্যক্তিদের ভালোবাসেন না। (সুরা আলে ইমরান: ৩২)

চার. وَ اللّٰهُ لَا یُحِبُّ الظّٰلِمِیۡنَ অর্থ: আল্লাহ জালেমদের (অত্যাচারী) ভালোবাসেন না। (সুরা আলে ইমরান: ৫৭) 
 
পাঁচ. اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ الۡفَرِحِیۡنَ অর্থ: আল্লাহ গর্বিত উৎফুল্লকারীদের ভালোবাসেন না। (সুরা কাসাস: ৭৬)
 
ছয়. اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ مَنۡ كَانَ مُخۡتَالًا فَخُوۡرَا অর্থ: নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না দাম্ভিক, অহংকারীকে। (সুরা নিসা: ৩৬) 
 
সাত. اِنَّهٗ لَا یُحِبُّ الۡمُسۡتَكۡبِرِیۡنَ অর্থ: আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না। (সুরা নাহল: ২৩)
 
আট. اِنَّهٗ لَا یُحِبُّ الۡمُسۡرِفِیۡنَ অর্থ: আল্লাহ অপব্যয়কারীদের ভালোবাসেন না। (সুরা আনআম: ১৪১)

নয়. اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ الۡخَآئِنِیۡنَ অর্থ: আল্লাহ আমানতের খেয়ানতকারীদের ভালোবাসেন না। (সুরা আনফাল: ৫৮)

দশ. وَ اللّٰهُ لَا یُحِبُّ الۡفَسَادَ অর্থ: আল্লাহ ফ্যাসাদ-বিপর্যয়কারীদের ভালোবাসেন না। (সুরা বাকারা: ২০৫)

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩