ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে মাদরাসা মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি, পরিদর্শনে RDA চেয়ারম্যান চুরির নাটক সাজিয়ে নিজের সন্তানকে বিক্রি করলেন বাবা রাজশাহীতে বিজিবির অভিযানে মাদক ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ হবু মা কিয়ারার রূপের ছটায় মাত অনুরাগীরা, একটি বিশেষ প্রসাধনীই তাঁর ঔজ্জ্বল্যের নেপথ্যে, কী সেটি ফুসফুস থেকে মূত্রনালির সংক্রমণ, এক ডোজেই সারবে যত রোগ, ছোঁয়াচে অসুখ নিরাময়ে কতটা কার্যকর মনোসেফ মাধবপুরে ‘শুরু করছি তোর ভাইরে দিয়া, শেষ দিমু তরে দিয়া’—সাংবাদিককে মাদক কারবারির হুমকি ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত ভারতে সন্তানকে দুই লাখে বেচে অপহরণের নাটক সাজালেন নারী নিউইয়র্কে নৃত্যশিল্পী তাহসিন মারা গেছেন ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী আকাঙ্ক্ষা চৌধুরী বিয়ের জন্য এক বছর বিজয়ের পেছনে লেগেছিলেন রাশমিকা দুই প্রান্তে বদলি করা হলো অফিসকক্ষে মারামারি করা সেই শিক্ষক দম্পতিকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার, ঘরের দেয়ালে আবেগঘন বার্তা খাবারের আকুতি জানানো সাজু শেখের স্ত্রী আর নেই ইয়াবাসহ বিজিবির সিপাহী পুলিশের হাতে গ্রেপ্তার ৩ নারী নিয়ে মাদকের আসর জমান ইউএনওর গাড়িচালক, অতঃপর.. নেত্রকোনায় শিশুকে বলাৎকারের অভিযোগ, মাদরাসা পরিচালক গ্রেপ্তার অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদ করে মামলায় গ্রাহক টাঙ্গাইলে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ৬ জনের যাবজ্জীবন টাঙ্গাইলে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ৬ জনের যাবজ্জীবন

নিজের এক 'মাস্টার প্ল্যানে' প্রাণে বাঁচলেন টাইগার শ্রফ!

  • আপলোড সময় : ১৯-১০-২০২৬ ০৬:৩২:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৬ ০৬:৩২:৫৭ অপরাহ্ন
নিজের এক 'মাস্টার প্ল্যানে' প্রাণে বাঁচলেন টাইগার শ্রফ! ছবি: সংগৃহীত
১৮ অক্টোবর সন্ধ্যাবেলা জুহুতে টাইগার শ্রফের উপর গুলি চালানোর ঘটনার পর মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। অভিনেতার চালক আহত হয়ে হাসপাতালে ভর্তি হন, অন্যদিকে টাইগার শ্রফ সৌভাগ্যক্রমে অক্ষত অবস্থায় রক্ষা পান। এখন শিন্ডের সেই সাক্ষাৎ নিয়ে একটি নতুন তথ্য সামনে এসেছে।

সন্ধ্যা ৭টা নাগাদ ফুটবল খেলা শেষে মুম্বইয়ের জুহুর একটি মাঠ থেকে বের হওয়ার সময় টাইগার শ্রফের উপর গুলি চলে। শ্রফ অক্ষত অবস্থায় রক্ষা পেলেও, ফিরদৌস নামে এক ব্যক্তি তার বাঁ হাতে গুলিবিদ্ধ হন এবং তাকে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, দ্বিতীয় হামলাকারীর কাছে থাকা পিস্তলটি হামলা শুরু হওয়ার আগেই জ্যাম হয়ে যায়। পিস্তলটি সচল থাকলে টাইগার শ্রফ আহত বা এমনকি নিহতও হতে পারতেন।

টাইগারের মা আয়েশা শ্রফ তাঁর ছেলের শারীরিক অবস্থা সম্পর্কে একটি সংক্ষিপ্ত আপডেট দিয়েছেন। এক সাক্ষাৎকারে, টাইগার কেমন আছে জানতে চাইলে আয়েশা থাম্বস-আপ দেখান। তিনি আরও বলেন, “ঈশ্বর মহান।”

একটি সূত্র অনুসারে, “টাইগার জানিয়েছেন যে তিনি সাধারণত সপ্তাহান্তে ফুটবল খেলার পর ভক্তদের সঙ্গে ছবি তোলেন। তবে, গতকাল ক্লান্তির কারণে তিনি ফটোসেশনটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন।” জানা গেছে, ছবি তোলার সময় তাকে আক্রমণ করার পরিকল্পনা ছিল । তবে, তিনি আগেভাগে গাড়িতে উঠে পড়ায় তার জীবন রক্ষা পায়।

এদিকে, গুলি চালানোর ঘটনার কয়েক ঘণ্টা পর, রবিবার গভীর রাতে টাইগারের ঘনিষ্ঠ বন্ধু এবং 'বাঘি ২'-এর সহ-অভিনেত্রী দিশা পাটানি তার বাড়িতে যান । দিশা, যার সঙ্গে টাইগারের বেশ কয়েক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল বলে গুঞ্জন ছিল, খবরটি শোনা মাত্রই তার বাড়িতে ছুটে যান।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে একটি কৃষি বিশ্ববিদ্যালয় ও বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থান সৃষ্টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে: রিটন

রাজশাহীতে একটি কৃষি বিশ্ববিদ্যালয় ও বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থান সৃষ্টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে: রিটন