ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুই প্রান্তে বদলি করা হলো অফিসকক্ষে মারামারি করা সেই শিক্ষক দম্পতিকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার, ঘরের দেয়ালে আবেগঘন বার্তা খাবারের আকুতি জানানো সাজু শেখের স্ত্রী আর নেই ইয়াবাসহ বিজিবির সিপাহী পুলিশের হাতে গ্রেপ্তার ৩ নারী নিয়ে মাদকের আসর জমান ইউএনওর গাড়িচালক, অতঃপর.. নেত্রকোনায় শিশুকে বলাৎকারের অভিযোগ, মাদরাসা পরিচালক গ্রেপ্তার অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদ করে মামলায় গ্রাহক টাঙ্গাইলে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ৬ জনের যাবজ্জীবন টাঙ্গাইলে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ৬ জনের যাবজ্জীবন কিশোর গ্যাং প্রতিরোধে সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি নিজের এক 'মাস্টার প্ল্যানে' প্রাণে বাঁচলেন টাইগার শ্রফ! সরকারি কর্মচারীদের ভাতা নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর দুর্গাপুরে বিপুল পরিমান ইয়াবাসহ ট্রাকচালক গ্রেফতার মণিপুরে হামলায় নিহত ৪! মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে মরদেহ রেখে বিক্ষোভ ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাকের পদত্যাগ মোহনপুরে পুকুরের পানিতে ডুবে ২ বছরের শিশু আলিফের মৃত্যু সম্পদের লোভে পিতাকে পাগল বানানোর চেষ্টা, রাণীশংকৈল প্রেসক্লাবে ছেলের বিরুদ্ধে পিতার সংবাদ সম্মেলন

২৪৮ কোটির সাম্রাজ্য, বিলাসবহুল প্রাসাদ, গাড়ি! টাইগারের রাজকীয় জীবনযাত্রা

  • আপলোড সময় : ১৯-১০-২০২৬ ০৬:০৩:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৬ ০৬:০৩:২৩ অপরাহ্ন
২৪৮ কোটির সাম্রাজ্য, বিলাসবহুল প্রাসাদ, গাড়ি! টাইগারের রাজকীয় জীবনযাত্রা ফাইল ফটো
তারকাসন্তান হিসাবে পা রেখেছিলেন বলিউডে। মাঝের ক’টা বছর। তার মধ্যেই বলিউডে নিজের জন্য পাকাপাকি জায়গা করে ফেলেছেন টাইগার শ্রফ। অনুরাগীর সংখ্যার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে তাঁর আয়ের অঙ্কও। মুম্বইয়ে তাঁর রাজকীয় জীবনযাপন চোখ ধাঁধিয়ে দিতে পারে। ২৪৮ কোটি সাম্রাজ্যের মালিক টাইগার। তাঁর এই বিপুল আয়ের একাধিক উৎস।

২০১৪ সালে ‘হিরোপন্তি’ ছবিতে প্রথম বার পর্দায় দেখা যায় বছর চব্বিশের টাইগারকে। বলিউড তথা আন্তর্জাতিক পত্রিকার পরিসংখ্যান বলছে, এই মূহূর্তে জ্যাকি-পুত্রের মোট সম্পত্তি ২৪৮ কোটিরও বেশি। তাঁর আয়ের অঙ্ক পৌঁছে গিয়েছে প্রায় ৭৮-৭৯ কোটি টাকায়। ছবি এবং বিজ্ঞাপন মিলিয়েই এই বিপুল উপার্জন। প্রায় ১২ বছরের অভিনয় জীবন বেশ কিছু হিট ছবি, এমনকি ৩০০ কোটি ক্লাবের ছবিও রয়েছে তাঁর ঝুলিতে। প্রতি সিনেমার জন্য কম করেও ২৫ থেকে ৩০ কোটি টাকা পারিশ্রমিক নেন টাইগার।

সিনেমার দ্বারা অর্জিত অর্থ জমি-বাড়ি কিনেই বিনিয়োগ করেন অভিনেতা। তা ছাড়া বিনোদন, ফিটনেস ও জীবনধারা ভিত্তিক বিভিন্ন ব্র্যান্ডের মুখ হিসাবে কাজ করার জন্যও ভাল অঙ্কের টাকা পারিশ্রমিক পান। শোনা গিয়েছে, নানা বিজ্ঞাপনী সংস্থা টাইগারকে তাঁদের বিপণনীর মুখ করার জন্য প্রায় ৩-৪ কোটি টাকা পারিশ্রমিক দেয়।

শুধু সিনেমা বা বিজ্ঞাপনী প্রচার থেকেই যে আয় হয় টাইগারের তা কিন্তু নয়। নানা ব্যবসাতেও বিনিয়োগ করেন অভিনেতা। জমি-বাড়ি কেনাবেচা সংক্রান্ত ব্যবসায় বেশ রমরমা পসার তাঁর। পুণের অভিজাত এলাকায় প্রায় সাড়ে চার হাজার স্কোয়ার ফিটের একটি বাড়ি কেনেন প্রায় ৭.৫ কোটি টাকা দিয়ে। মাসিক প্রায় সাড়ে তিন লাখ টাকায় সে বাড়ি ভাড়াতেও দিয়েছেন। মুম্বইয়ের অভিজাত এলাকা বান্দ্রায় তাঁর একটি বিলাসবহুল বাড়ি রয়েছে যার বাজারমূল্য ২২ কোটিরও বেশি। সে বাড়িতে ব্যক্তিগত জিম, হোম থিয়েটার, রক ক্লাইম্বিংয়ের ব্যবস্থা, নাচের স্টুডিয়ো কী নেই! তা ছাড়া মুম্বইয়ের খার এলাকায় ৩৫ কোটি মূল্যের বিলাসবহুল ফ্ল্যাটও রয়েছে তাঁর।

মার্শাল আর্টে অভিজ্ঞ টাইগার। নানা ফিটনেস ব্র্যান্ডের প্রচারের মুখও তিনি। সুপার ফাইট লিগের দল বেঙ্গালুরু টাইগার্সেরও সহ-মালিকানা রয়েছে। বিশ্বের অন্যতম আন্তর্জাতিক মার্শাল আর্ট প্রতিযোগিতার সঙ্গেও তিনি যুক্ত। দুয়ে মিলে তাঁর উপার্জনের পরিমাণ প্রায় ২০০ কোটি টাকার মতো। ভিন্টেজ গাড়িও পছন্দ অভিনেতার। তাঁর সংগ্রহে একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে। সম্প্রতি প্রায় সাড়ে ৪ কোটি টাকা দিয়ে কিনেছেন একটি এসএস জাগুয়ার ১০০।

মুম্বইয়ে রাজকীয় জীবন কাটান টাইগার। সম্প্রতি টাইগারের উপর গুলি চালানোর ঘটনায় স্তম্ভিত তাঁর অনুরাগীরাও। টাইগরকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি চলেছে। আততায়ীদের মধ্যে তিন জনকে গ্রেফতারও করেছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
রাজশাহীতে একটি কৃষি বিশ্ববিদ্যালয় ও বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থান সৃষ্টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে: রিটন

রাজশাহীতে একটি কৃষি বিশ্ববিদ্যালয় ও বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থান সৃষ্টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে: রিটন