ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীমান্ত পারের পর সিবিপি'র হেফাজতে আটক শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা রাণীশংকৈলে পিআইওকে মারধর মামলার প্রধান আসামি গণনঅধিকর পরিষদ নেতা মামুন গ্রেপ্তার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ হাম প্রতিরোধে মাঠে যুবদল নেতা রফিকুল ইসলাম রবি, সচেতনতা কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধি বিএমডিএ'র বিভিন্ন চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করলেন উপদেষ্টা রাশেদ আল মাহমুদ ও রেহান আসাদ ফ্লোরিডায় বাংলাদেশি নারী ইয়াসমিনের হত্যাকারীকে ‘পশু’ বললেন ট্রাম্প চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় যুবকের কবজি বিচ্ছিন্ন: ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেফতার সলঙ্গায় যৌথ অভিযানে অবৈধ জ্বালানি জব্দ, দুইজনকে কারাদণ্ড পহেলা বৈশাখ উদযাপনে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বিজিবি অভিযানে বিপুল মাদক জব্দ, কারবারিরা পলাতক নগরীতে দুই মাদক কারবারী গ্রেফতার ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৪৫ বিলিয়ন ডলার হার্ট অ্যাটাকের আতঙ্ক বাড়ছে রোজ! যাপনে ৯টি পরিবর্তন আনা দরকার বাবা-মায়ের বিচ্ছেদ দেখে প্রেমে ভয় পান নোরা! পেন্টাগনে হেগসেথ ও ড্রিসকলের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব তীব্রতর নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহী মহানগর মহিলা দলের পূর্ণমিলনী শিশু অসুস্থ হলে যে দোয়া পড়বেন উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পা এপস্টেইনের সঙ্গে সম্পর্কের অভিযোগ অস্বীকার মেলানিয়া ট্রাম্পের

পরকীয়ায় বাধা, প্রতিশোধ নিতে বৈদ্যবাটির যুগলকে খুন

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ০৬:১০:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ০৬:১০:৫৩ অপরাহ্ন
পরকীয়ায় বাধা, প্রতিশোধ নিতে বৈদ্যবাটির যুগলকে খুন ফাইল ফটো
হুগলির বৈদ্যবাটিতে খুনই করা হয়েছে যুগলকে। পরকীয়া, সম্পর্কের টানাপোড়েন এবং অবশেষে প্রতিহিংসা। তার জেরেই এই খুনের ঘটনা। তদন্তে নেমে দেড় দিনের মধ্যেই ঘটনাটি পুরোপুরি উদ্ঘাটন করল পুলিশ। খুনের অভিযোগ পুলিশ দুই যুবককে গ্রেফতার করেছে। ধৃতেরা হল অর্জুন পাশোয়ান ও নাসিরুদ্দিন শেখ। তাদের মধ্যে অর্জুন হল নিহত তরুণীর বোনের প্রাক্তন প্রেমিক।

ঘটনাটি ঘটে বৈদ্যবাটি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের সীতারাম বাগান এলাকায়। সেখানকার একটি ভাড়াবাড়ি থেকে বৃহস্পতিবার ভোররাতে উদ্ধার হয় ৩৫ বছরের মনীশ ভাদুড়ি এবং ৩২ বছরের অপর্ণা মাঝির রক্তাক্ত দেহ। তাঁরা দুজনই আর্তনাদ করেন। কিন্তু, প্রতিবেশীরা সেখানে পৌঁছতেই তাঁদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে দু’জনকে উদ্ধার করে নিয়ে যায় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অপর্ণার ছোট বোন রিম্পা একসময় নিজের স্বামীকে ছেড়ে হাওড়ার বাসিন্দা অর্জুন পাশোয়ানের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন। অর্জুন পেশায় গাড়িচালক। প্রেমপর্ব চলাকালীন তাঁরা কিছুদিন তেলেঙ্গানাতেও ছিলেন। তবে কিছু সময় আগে রিম্পা সেই সম্পর্ক থেকে সরে আসেন। অর্জুন তা মানতে পারেনি। বারবার রিম্পাকে বিরক্ত করছিল সে। এই পরিস্থিতিতে অপর্ণা বোনের পাশে দাঁড়িয়ে অর্জুনকে সতর্ক করেন। এখান থেকেই বেঁধে যায় মূল বিবাদ।

জানা গিয়েছে, খুনের ঠিক তিনদিন আগে অর্জুন বৈদ্যবাটিতে এসে অপর্ণার সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়ে। প্রকাশ্যেই অপর্ণা তাঁকে চড় মারেন বলে অভিযোগ। সেই অপমানই তাঁর মনে গভীর ক্ষোভ তৈরি করে। পুলিশের অনুমান, এরপরই খুনের পরিকল্পনা করে অর্জুন। বুধবার শিয়ালদা থেকে ছুরি কিনে বৈদ্যবাটিতে আসে অর্জুন। রাতভর এলাকায় ঘুরে ভোররাতে চুপিসারে ঢুকে পড়ে অপর্ণাদের ঘরে। এরপর ঘুমিয়ে থাকা অপর্ণা ও মনীশের ওপর একের পর এক ছুরি চালায়। দু’জনের শরীরে একাধিক গভীর ক্ষত পাওয়া যায়।

তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ ও স্থানীয় সূত্রে অর্জুন ও তার এক সহযোগী নাসিরুদ্দিন শেখের নাম জানতে পারেন। এরপর জগদীশপুর ও মহেশতলায় আলাদা দুটি দল অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করে। শুক্রবার ধৃতদের শ্রীরামপুর আদালতে তোলা হয়। পুলিশ মনে করছে, সম্পর্কভঙ্গ ও অপমানের জেরে প্রতিশোধ নিতে গিয়েই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে অর্জুন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত