রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) দায়িত্ব পালনকালে রাস্তার পাশের জঙ্গল থেকে একটি পরিত্যক্ত বাইসাইকেল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছেন বিশ্ববিদ্যালয়ের আনসার সদস্য মোঃ শাহিন আলম (আইডি নং-৩৩৬৯৩)। তাঁর এ উদ্যোগে হারিয়ে যাওয়া সাইকেল ফিরে পেয়েছেন রুয়েটের এক শিক্ষার্থী।
রবিবার দুপুরে রুয়েট ক্যাম্পাসের অভ্যন্তরে দায়িত্ব পালনকালে রাস্তার পাশে জঙ্গলের মধ্যে বাইসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় দেখতে পান মোঃ শাহিন আলম। পরে তিনি সাইকেলটির প্রকৃত মালিককে খুঁজে বের করার উদ্যোগ নেন। এ জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের উদ্ধার করা সাইকেলটির বিষয়ে অবহিত করেন তিনি।
পরে খবর পেয়ে রোববার ১৮ অক্টোবর দুপুর আড়াইটার দিকে সাইকেলটির প্রকৃত মালিক মোঃ শামীম ইকবাল শুভের কাছে আনুষ্ঠানিকভাবে বাইসাইকেলটি হস্তান্তর করেন তিনি।
সাইকেলটির মালিক মোঃ শামীম ইকবাল শুভ রুয়েটের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর রোল নম্বর ২৩০৫০০৩।
হারিয়ে যাওয়া সাইকেলটি ফিরে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষার্থী শুভ। অন্যদিকে, দায়িত্ব পালনকালে সততা ও আন্তরিকতার পরিচয় দিয়ে সাইকেলটি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ায় মোঃ শাহিন আলমের এ উদ্যোগ প্রশংসনীয় বলে আলোচনা শোনা যাচ্ছে রুয়েট অভ্যান্তরে।

মোঃ মাসুদ রানা রাব্বানী :