ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, ঠেকিয়েছে বিজিবি ক্লাসে ‘বডি স্প্রে’ ব্যবহার, অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে ইরানকে নিয়ে অবশেষে কিছুটা নরম আমেরিকা! ম্যাচের দু’দিন আগে সে দেশে যেতে পারবেন তারেমিরা নেমার ফিট, তবু স্কটল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত! জানালেন ব্রাজিলের কোচ, বুধবার খেলতে পারবেন না রাফিনহা, কে ঢুকবেন দলে? ভাজাভুজি বাদ, আহার পরিমিত, চিনিযুক্ত পানীয়ের বদলে জল খেয়েও কমছে না মেদ! সমস্যা কী হতে পারে ‘আমি তোমার ইয়ারদোস্ত নই!’ সন্তানের সঙ্গে বন্ধুত্বে সীমারেখা জরুরি আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের প্রেক্ষিতে রাসিক প্রশাসকের নির্দেশক্রমে সরেজমিন পরিদর্শনে প্রতিনিধি দল কলকাতায় গুদামের ছাদ ধসে ৩ জনের মৃত্যু সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার ছাত্রলীগ নেতার প্রতারণায় সোনাসহ সব খুইয়ে পথে বসেছেন নারী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গাইবান্ধায় ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের রাশমিকার খোলামেলা ভিডিও ভাইরাল! দিনাজপুরে অনলাইন জুয়াচক্রের ৪ ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর... অজানা নম্বর থেকে মেসেজ করছে কে? সতর্ক করবে হোয়াট্‌সঅ্যাপ চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের ছুরিকাঘাতে যুবক খুন ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

গাজায় ত্রাণ নিতে গিয়ে ৬ শতাধিক নিহত: জাতিসংঘ

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ০৬:০৬:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ০৬:০৬:১৭ অপরাহ্ন
গাজায় ত্রাণ নিতে গিয়ে ৬ শতাধিক নিহত: জাতিসংঘ ছবি: সংগৃহীত
অবরুদ্ধ গাজা উপত্যকায় শুক্রবার (৪ জুলাই) সকালে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আরও ২০ জন মারা গেছেন সহায়তার জন্য অপেক্ষারত অবস্থায় গুলিতে। এক হাসপাতালের মর্গ থেকে এসব মরদেহ গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

অন্যদিকে, জাতিসংঘের মানবাধিকার দপ্তর শুক্রবার জানিয়েছে, গাজায় মানবিক সহায়তা কনভয় ও বিতরণকেন্দ্রের কাছে অন্তত ৬১৩ জন নিহত হয়েছেন। এসব বিতরণকেন্দ্র পরিচালনা করছিল একটি যুক্তরাষ্ট্র-ইসরায়েল সমর্থিত সংস্থা জিএইচএফ। সংস্থাটি মে মাসের শেষ দিক থেকে কার্যক্রম শুরু করে।

জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, কারা এই হত্যাকাণ্ডের জন্য দায়ী। তবে তিনি আরও বলেন, এটা স্পষ্ট যে, ইসরায়েলি সেনাবাহিনী সাহায্য বিতরণকেন্দ্রে পৌঁছাতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর গোলাবর্ষণ ও গুলিবর্ষণ করেছে।

নাসের হাসপাতাল নিশ্চিত করেছে, শুক্রবারের বিমান হামলায় নিহতদের মধ্যে আটজন নারী ও একজন শিশু রয়েছে। যারা গুলিতে মারা গেছেন, তাদের মধ্যে দুজন রাফাহর কাছে সহায়তা বিতরণ কেন্দ্রে প্রাণ হারিয়েছেন। বাকি ১৮ জন মারা গেছেন গাজার দক্ষিণাঞ্চলে ট্রাকের কাছে সাহায্য নিতে গিয়ে।

ইসরায়েলি সেনাবাহিনী সর্বশেষ এই হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে, উত্তর গাজায় তাদের একজন সেনা নিহত হয়েছেন। এ নিয়ে তদন্ত চলছে। পুরো যুদ্ধ চলাকালে ইসরায়েলি সেনাবাহিনীর ৮৬০ জনের বেশি সেনা নিহত হয়েছেন, যার মধ্যে ৪০০-র বেশি মারা গেছেন গাজায় স্থলযুদ্ধে।

এই সহিংসতার মধ্যেই যুদ্ধ বন্ধে নতুন কূটনৈতিক উদ্যোগ চলছে। হামাস জানিয়েছে, মিসর ও কাতারের মধ্যস্থতায় উপস্থাপিত একটি যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে তারা অন্যান্য ফিলিস্তিনি দলের সঙ্গে আলোচনা করছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার বলেছেন, ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি হামাসকে দ্রুত প্রস্তাবটি গ্রহণ করতে বলেছেন, নাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সূত্র: এপি, ইউএনবি

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত