ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধান শিক্ষিকা রনজিলা পারভীন হত্যা মামলায় মোটরসাইকেলের মালিক রাকিবের জামিন সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ২ ক্রুর মৃত্যু ফ্রান্সজুড়ে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ পুলিশে বড় রদবদল, ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি বড়াইগ্রামে স্কুল মাঠে মদের বোতল হাতে শিক্ষার্থীদের নাচ, সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও সরাইলে ওয়াজে যাওয়ার পথে কিশোরীকে তুলে নিয়ে গেলেন ৬ জন ত্বক থেকে চুল, নিম গাছের যত উপকারিতা মেয়ের ঘরে কিশোরকে ধরে বেধড়ক পিটিয়ে জামায়াত নেতা বললেন একটু শাসন করেছি বেড়া দিয়ে প্রবাসী স্ত্রীর বাড়িকে ‘কবরস্থান ঘোষণা’ জামায়াত নেতার মোবাইল ও সিম বদলে আত্মগোপনে ছিলেন আমিনী, অতঃপর... জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী মোহনপুরে বিভাগীয় কমিশনারের পূজা মন্ডপ পরিদর্শন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের কার্যক্রম শুরু, প্রথম উদ্যোগ মিশন জিরোবাইট প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল গুজরাটে স্কুলের ক্লাসরুমে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শিক্ষক চলনবিলের শাপলা-ঢ্যাপ বিক্রিতে সংসার চলে আব্দুল আলিমের রাণীনগরে ইটের দেয়াল কেটে কিটনাশক দোকানের মালামাল চুরি নিয়ামতপুরে দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন করলেন মোস্তাফিজুর রহমান এমপি খাদ্য কর্মকর্তা যখন মাছ চোর ! পুজোয় শাড়িতে স্লিম লুক চাই? জিম-ডায়েটের ভয় নেই! ৬ স্টাইলিং হ্যাক করবে মুশকিল আসান

নিয়ামতপুরে দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন করলেন মোস্তাফিজুর রহমান এমপি

  • আপলোড সময় : ১৮-১০-২০২৬ ০৭:০২:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৬ ০৭:০২:৫২ অপরাহ্ন
নিয়ামতপুরে দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন করলেন  মোস্তাফিজুর রহমান এমপি নিয়ামতপুরে দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন করলেন মোস্তাফিজুর রহমান এমপি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। শনিবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার ভাবিচা কালীতলা সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শনে এসে সুধী সমাবেশে অংশ নেন তিনি। 

এসময় উপস্থিত ছিলেন নওগাঁ পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম, মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন, নিয়ামতপুর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি ভিম চন্দ্র বর্মন,  সাধারণ সম্পাদক ডালিম কুমার বর্মন, ভাবিচা কালীতলা সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি সুশান্ত কুমার সাহা, সাধারণ সম্পাদক বিজন কুমার মন্ডলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং ভাবিচা গ্রামবাসী।

সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, 'প্রধানমন্ত্রী তারেক রহমান শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশবাসীকে  শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সেই শারদীয়  শুভেচ্ছা সনাতন ধর্মাবলম্বীদের মাঝে পৌঁছে দিতে আমরা প্রত্যেক পূজামণ্ডপে যাচ্ছি। তিনি আপনাদের ব্যাপারে খুব সচেতন। আমাদের মাধ্যমে তিনি আপনাদের খোঁজখবর রাখেন।'
তিনি আরও বলেন, নওগাঁ জেলা পুলিশ শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরিচালনার পাশাপাশি  আইনশৃঙ্খলা উন্নতি, বাল্যবিবাহ রোধ, মাদকের বিস্তার রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, এ অঞ্চলের সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। শারদীয় দুর্গোৎসব যেন পূর্ণ নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সেজন্য নওগাঁ জেলা পুলিশ সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। বর্তমান সরকার দুর্গাপূজাকে উৎসবমুখর অনুষ্ঠান হিসেবে দেখতে চায়। তাই নওগাঁ জেলা পুলিশ নিরাপত্তার চাদরে আবৃত করেছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের কার্যক্রম শুরু, প্রথম উদ্যোগ মিশন জিরোবাইট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের কার্যক্রম শুরু, প্রথম উদ্যোগ মিশন জিরোবাইট