ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী ইউক্রেনের হামলায় বিপর্যস্ত ইয়ানডেক্স, টাকা থাকা সত্ত্বেও ভোগান্তিতে রুশ নাগরিকরা বিগ বস-এর ঘরে ফের অশান্তি, নন্দিনী-রাজবীরের দ্বন্দ্বে উত্তপ্ত পরিস্থিতি গুরুতর আহত রাবি শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল প্রশাসন সোনাগাজীতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর রাজশাহী সফর সফল হওয়ায় রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী ইমদাদুল হক গ্রেফতার নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেফতার ২৭ প্রধানমন্ত্রীর প্রথম রাজশাহী আগমন, বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন RDA চেয়ারম্যান রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী এ বছর ৪০ লাখ কৃষক পাবেন কৃষি কার্ড: প্রধানমন্ত্রী মহানগরীর মাদ্রাসা মাঠের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগোল বাংলাদেশ নারী ফুটবল দল টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, ফের আলোচনায় লরেন্স বিষ্ণোই চক্র শাহজালাল বিমানবন্দরে প্রবাসীদের জন্য ১৫০ ট্রলি, জাপানে কর্মসংস্থানে নতুন চুক্তি উলিপুরে শয়নকক্ষ থেকে বৃদ্ধের খণ্ডিত মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ কালিয়াকৈরে ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার বগুড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে ২৮ মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আহত এএসআই ডিবির অভিযানে ৮৪ জন আটক, অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে সংযুক্ত হাতিয়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার

অপুর রোমান্টিক ফটোশুট ভাইরাল, যা বললেন অভিনেত্রী

  • আপলোড সময় : ১৮-১০-২০২৬ ০৬:৩৬:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৬ ০৬:৩৬:২৮ অপরাহ্ন
অপুর রোমান্টিক ফটোশুট ভাইরাল, যা বললেন অভিনেত্রী অপুর রোমান্টিক ফটোশুট ভাইরাল, যা বললেন অভিনেত্রী
দীর্ঘ ১৮ বছর পর আবারও একসঙ্গে আলোচনায় ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা অপু বিশ্বাস ও অভিনেতা আদনান আজাদ। সম্প্রতি তাদের রোমান্টিক আবহের ফটোশুটের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর থেকেই পুরোনো এই জুটিকে নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

তবে শুধু ফটোশুটেই সীমাবদ্ধ থাকছে না তাদের এই পুনর্মিলন। দুজনকে নিয়ে নতুন সিনেমা নির্মাণের পরিকল্পনাও চলছে।

গত বৃহস্পতিবার আদনান আজাদের সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন অপু বিশ্বাস। ছবিগুলো দেখে অনেকেই প্রথমে আদনানকে চিনতে পারেননি।

পরে জানা যায়, প্রায় ১৮ বছর আগে অপুর সঙ্গে জুটি বেঁধেই চলচ্চিত্রে অভিষেক হয়েছিল তার। দীর্ঘ সময় পর তাদের একসঙ্গে দেখে ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

ফটোশুটের ছবিতে দর্শকদের সাড়া নিয়েও সন্তুষ্ট অপু। বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘কাজের প্রয়োজনে সম্প্রতি বেশ কয়েকজনের সঙ্গে ফটোশুট করেছি। তবে আদনান আজাদের সঙ্গে করা ফটোশুটের ছবিগুলো প্রকাশের পর তুলনামূলক বেশি সাড়া দেখতে পাচ্ছি।’

ছবিগুলো প্রকাশের পর অল্প সময়েই ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন বলে জানান এই অভিনেত্রী। তার কথায়, ‘ছবিগুলো ফেসবুকে দিয়েছি ২৪ ঘণ্টাও হয়নি। এর মধ্যে অনেক ভালো সাড়া পেয়েছি। হয়তো সামনে আরও ভালো সাড়া আসবে।’

তবে এই ফটোশুটের পেছনে রয়েছে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার ভাবনাও। আদনান আজাদ আবারও চলচ্চিত্রে কাজ করতে আগ্রহী।

তাকে নিয়ে নতুন পরিকল্পনার কথা জানিয়ে অপু বলেন, ‘আমাদের ফটোশুটের পেছনেও রয়েছে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার পরিকল্পনা। আদনান বড় পরিসরে ভালো সিনেমা নির্মাণ করতে চায়। দেশের বাইরে থেকে সেরা একটি টিম নিয়ে কাজ করার পরিকল্পনাও রয়েছে তার।’

অপু জানিয়েছেন, সিনেমা নিয়ে দুজনের মধ্যে কথাবার্তা চলছে। শিগগিরই তাদের আবারও দেখা হওয়ার কথা রয়েছে। সেই আলোচনায় নতুন সিনেমার পরিকল্পনা আরও এগিয়ে যেতে পারে।

তবে এখনো সিনেমার নাম, গল্প কিংবা নির্মাণের সময় সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

২০০৮ সালের দিকে মুক্তিপ্রাপ্ত ‘পাষাণের প্রেম’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন অপু বিশ্বাস ও আদনান আজাদ। গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের এই সিনেমার মাধ্যমেই বড়পর্দায় অভিষেক হয় আদনানের। দুজনের বাড়িই বগুড়ায়। সেখান থেকে ঢাকায় এসে চলচ্চিত্রে নিজেদের অবস্থান তৈরির চেষ্টা করেন তারা।

পরবর্তী সময়ে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ঢালিউডে জনপ্রিয়তা অর্জন করেন অপু বিশ্বাস। অন্যদিকে অভিনয় ও মডেলিংয়ে যুক্ত থাকলেও চলচ্চিত্রে নিয়মিত হতে পারেননি আদনান।

দীর্ঘ বিরতির পর অপুর সঙ্গে তার নতুন করে উপস্থিতি তাই দর্শকদের মনে পুরোনো দিনের স্মৃতি ফিরিয়ে এনেছে।

ফটোশুটের ছবি প্রকাশ করে আদনান অপুর উদ্দেশে লিখেছেন, ‘১৮ বছর আগে নায়কগিরি শুরু করেছিলাম তোমার হাত ধরে। এরপর অনেক লম্বা বিরতি। লাইফের সেকেন্ড ইনিংসও শুরু হলো তোমার সাথে। ধন্যবাদ প্রফেসর অপু বিশ্বাস।’

অন্যদিকে অপু লিখেছেন, ‘টুকরো টুকরো অসংখ্য মুহূর্ত মিলে আজ রূপ নিয়েছে আমাদের এই সুন্দর গল্পে।’

অপুর পোস্টে এক হাজারের বেশি মন্তব্যের পাশাপাশি প্রায় ২৭ হাজার প্রতিক্রিয়া এসেছে। মন্তব্যে অনেকেই তাদের আবারও বড়পর্দায় একসঙ্গে দেখার প্রত্যাশা জানিয়েছেন।

অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি বন্য প্রাণী ও প্রকৃতির আলোকচিত্রী হিসেবেও পরিচিত আদনান আজাদ। এবার অপুর সঙ্গে তার নতুন ফটোশুট সেই পুরোনো জুটিকে আবারও চলচ্চিত্রে ফেরানোর সম্ভাবনা তৈরি করেছে। এখন দেখার বিষয়, পরিকল্পনাটি শেষ পর্যন্ত নতুন সিনেমায় রূপ নেয় কি না।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর প্রথম রাজশাহী আগমন, বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন RDA চেয়ারম্যান

প্রধানমন্ত্রীর প্রথম রাজশাহী আগমন, বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন RDA চেয়ারম্যান