ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবাসহ ট্রাকচালক গ্রেফতার বগুড়ায় শারদীয় দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন ও নগদঅর্থ প্রদান করলেন সাবেক এমপি লালু নগরীজুড়ে পৃথক অভিযানে নারীসহ ১০ মাদক কারবারি গ্রেফতার নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো ধলেশ্বরী নদীতে মিলল নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে মাদরাসা মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি, পরিদর্শনে RDA চেয়ারম্যান চুরির নাটক সাজিয়ে নিজের সন্তানকে বিক্রি করলেন বাবা রাজশাহীতে বিজিবির অভিযানে মাদক ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ হবু মা কিয়ারার রূপের ছটায় মাত অনুরাগীরা, একটি বিশেষ প্রসাধনীই তাঁর ঔজ্জ্বল্যের নেপথ্যে, কী সেটি ফুসফুস থেকে মূত্রনালির সংক্রমণ, এক ডোজেই সারবে যত রোগ, ছোঁয়াচে অসুখ নিরাময়ে কতটা কার্যকর মনোসেফ মাধবপুরে ‘শুরু করছি তোর ভাইরে দিয়া, শেষ দিমু তরে দিয়া’—সাংবাদিককে মাদক কারবারির হুমকি ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত ভারতে সন্তানকে দুই লাখে বেচে অপহরণের নাটক সাজালেন নারী নিউইয়র্কে নৃত্যশিল্পী তাহসিন মারা গেছেন ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী আকাঙ্ক্ষা চৌধুরী বিয়ের জন্য এক বছর বিজয়ের পেছনে লেগেছিলেন রাশমিকা দুই প্রান্তে বদলি করা হলো অফিসকক্ষে মারামারি করা সেই শিক্ষক দম্পতিকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার, ঘরের দেয়ালে আবেগঘন বার্তা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

  • আপলোড সময় : ১৮-১০-২০২৬ ০৬:৩৪:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৬ ০৬:৩৪:৩০ অপরাহ্ন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বাণী দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। বাণীতে তিনি রাজশাহী মহানগরীতে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বাণীতে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। এটি শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য প্রতীক। অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির বিজয়ের বার্তা নিয়ে প্রতিবছর দুর্গোৎসব আমাদের মাঝে ফিরে আসে।

রাসিক প্রশাসক বলেন, এবারের দুর্গোৎসবে রাজশাহীতে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আগমন নতুন মাত্রা যোগ করেছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে রাজশাহীবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এ আনন্দঘন সময়ে শারদীয় দুর্গোৎসব সবার মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও জোরদার করবে বলে আমি আশাবাদী।

তিনি আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই চেতনাকে ধারণ করে আমাদের সম্মিলিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।

পরিশেষে, শারদীয় দুর্গোৎসব সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনবে, এ প্রত্যাশা ব্যক্ত করে সকল সনাতন ধর্মাবলম্বীর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন রাসিক প্রশাসক।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে পৃথক অভিযানে নারীসহ ১০ মাদক কারবারি গ্রেফতার

নগরীজুড়ে পৃথক অভিযানে নারীসহ ১০ মাদক কারবারি গ্রেফতার