ঢাকা , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবাসহ ট্রাকচালক গ্রেফতার বগুড়ায় শারদীয় দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন ও নগদঅর্থ প্রদান করলেন সাবেক এমপি লালু নগরীজুড়ে পৃথক অভিযানে নারীসহ ১০ মাদক কারবারি গ্রেফতার নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো ধলেশ্বরী নদীতে মিলল নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে মাদরাসা মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি, পরিদর্শনে RDA চেয়ারম্যান চুরির নাটক সাজিয়ে নিজের সন্তানকে বিক্রি করলেন বাবা রাজশাহীতে বিজিবির অভিযানে মাদক ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ হবু মা কিয়ারার রূপের ছটায় মাত অনুরাগীরা, একটি বিশেষ প্রসাধনীই তাঁর ঔজ্জ্বল্যের নেপথ্যে, কী সেটি ফুসফুস থেকে মূত্রনালির সংক্রমণ, এক ডোজেই সারবে যত রোগ, ছোঁয়াচে অসুখ নিরাময়ে কতটা কার্যকর মনোসেফ মাধবপুরে ‘শুরু করছি তোর ভাইরে দিয়া, শেষ দিমু তরে দিয়া’—সাংবাদিককে মাদক কারবারির হুমকি ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত ভারতে সন্তানকে দুই লাখে বেচে অপহরণের নাটক সাজালেন নারী নিউইয়র্কে নৃত্যশিল্পী তাহসিন মারা গেছেন ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী আকাঙ্ক্ষা চৌধুরী বিয়ের জন্য এক বছর বিজয়ের পেছনে লেগেছিলেন রাশমিকা দুই প্রান্তে বদলি করা হলো অফিসকক্ষে মারামারি করা সেই শিক্ষক দম্পতিকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার, ঘরের দেয়ালে আবেগঘন বার্তা

বিয়ে করবেন ‘জেলর ২’ ছবির সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ, হবু স্ত্রী কাব্যের সম্পত্তির পরিমাণ কত?

  • আপলোড সময় : ১৮-১০-২০২৬ ০৬:৩০:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৬ ০৬:৩০:১৪ অপরাহ্ন
বিয়ে করবেন ‘জেলর ২’ ছবির সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ, হবু স্ত্রী কাব্যের সম্পত্তির পরিমাণ কত? বিয়ে করবেন ‘জেলর ২’ ছবির সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ, হবু স্ত্রী কাব্যের সম্পত্তির পরিমাণ কত?
‘জেলর ২’-এর সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্র বিয়ে করতে চলেছেন সান টিভি নেটওয়ার্কের মালিক কলানিধি মারানের মেয়ে কাব্য মারানকে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, কলানিধির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৪,৬০০ কোটি টাকা। বিনোদনদুনিয়ায় দেশের ধনীতম ব্যবসায়ীদের মধ্যে অন্যতম কলানিধি।

মারান পরিবারের সম্পত্তির মূল উৎস সান টিভি নেটওয়ার্ক, যেখানে কলানিধির উল্লেখযোগ্য অংশীদারিত্ব রয়েছে। পাশাপাশি, আইপিএল দল সানরাইজ়ার্স হায়দরাবাদেরও মালিক তিনি। একাধিক তথ্য অনুযায়ী, সানরাইজ়ার্স হায়দরাবাদের আনুমানিক মূল্য ১৭,৫০০ কোটি থেকে ১৮,৪০০ কোটি টাকার মধ্যে। সেই হিসাবে আইপিএলের দলগুলির মধ্যে চতুর্থ স্থানে রয়েছে ফ্র্যাঞ্চাইজ়িটি।

কাব্য নিজে সানরাইজ়ার্স হায়দরাবাদের সিইও এবং দলের সহ-মালিকানা রয়েছে তাঁর হাতে। তাঁর ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ আনুমানিক ৪০৯ কোটি টাকা। ব্রিটেনের ওয়ারউইক বিজ়নেস স্কুল থেকে এমবিএ সম্পন্ন করে ২০১৯ সালে সান টিভি নেটওয়ার্কে এগ্‌জ়িকিউটিভ ডিরেক্টর হিসেবে যোগ দেন কাব্য। পরে সানরাইজ়ার্স হায়দরাবাদের দায়িত্বও সামলাতে শুরু করেন তিনি। ২০১৭ সালে তাঁর বাবা এই আইপিএল ফ্র্যাঞ্চাইজ়িটি অধিগ্রহণ করেছিলেন।

দীর্ঘদিন ধরেই অনিরুদ্ধ ও কাব্য সম্পর্কে রয়েছেন বলে খবর। এ বার নভেম্বরেই তাঁদের বিয়ের পরিকল্পনা রয়েছে বলে জল্পনা। সম্প্রতি তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ছবি ও ভিডিয়ো ভাগ করে নেন কাব্যের বাবা-মা কলানিধি ও কাবেরী মারানের সঙ্গে সমাজমাধ্যমে পোস্ট করেন। সেখানেই তিনি জানান, ২১ নভেম্বর চেন্নাইয়ে অনিরুদ্ধ ও কাব্যের বিয়ের প্রীতিভোজ হওয়ার কথা।

খবর, ১১ নভেম্বর গ্রিসে বিয়ে হতে পারে এই যুগলের। তবে বিয়ের পরিকল্পনা নিয়ে অনিরুদ্ধ বা কাব্য— কেউই এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু জানাননি।

তামিল ছবিতে সঙ্গীত পরিচালনার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন অনিরুদ্ধ। পরে দক্ষিণী ছবির গণ্ডি ছাড়িয়ে অন্যান্য ইন্ডাস্ট্রিতেও তাঁর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। অল্লু অর্জুন অভিনীত ‘আলা বৈকুণ্ঠপুরমুলু’ (২০২০) ছবির সঙ্গীতও ব্যাপক জনপ্রিয় হয়েছিল। এর ফলে সঙ্গীত পরিচালক হিসেবে তাঁর চাহিদা আরও বেড়ে যায়। শাহরুখ খানের ‘জওয়ান’ ছবির সঙ্গীতের দায়িত্বও সামলেছিলেন তিনি। সম্প্রতি অনিরুদ্ধ কাজ করেছেন ‘জেলর ২’ ছবিতে। সান পিকচার্স প্রযোজিত এই ছবিটি মারান পরিবারের মিডিয়া ব্যবসারই অংশ।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে পৃথক অভিযানে নারীসহ ১০ মাদক কারবারি গ্রেফতার

নগরীজুড়ে পৃথক অভিযানে নারীসহ ১০ মাদক কারবারি গ্রেফতার