ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরাইলে ওয়াজে যাওয়ার পথে কিশোরীকে তুলে নিয়ে গেলেন ৬ জন ত্বক থেকে চুল, নিম গাছের যত উপকারিতা মেয়ের ঘরে কিশোরকে ধরে বেধড়ক পিটিয়ে জামায়াত নেতা বললেন একটু শাসন করেছি বেড়া দিয়ে প্রবাসী স্ত্রীর বাড়িকে ‘কবরস্থান ঘোষণা’ জামায়াত নেতার মোবাইল ও সিম বদলে আত্মগোপনে ছিলেন আমিনী, অতঃপর... জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী মোহনপুরে বিভাগীয় কমিশনারের পূজা মন্ডপ পরিদর্শন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের কার্যক্রম শুরু, প্রথম উদ্যোগ মিশন জিরোবাইট প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল গুজরাটে স্কুলের ক্লাসরুমে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শিক্ষক চলনবিলের শাপলা-ঢ্যাপ বিক্রিতে সংসার চলে আব্দুল আলিমের রাণীনগরে ইটের দেয়াল কেটে কিটনাশক দোকানের মালামাল চুরি নিয়ামতপুরে দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন করলেন মোস্তাফিজুর রহমান এমপি খাদ্য কর্মকর্তা যখন মাছ চোর ! পুজোয় শাড়িতে স্লিম লুক চাই? জিম-ডায়েটের ভয় নেই! ৬ স্টাইলিং হ্যাক করবে মুশকিল আসান সিঁড়ি বাইতে হিমশিম ৮০ বছরের বৃদ্ধা, চেয়ার ছেড়ে নিচে নামলেন ইউএনও চট্টগ্রামে মানব পাচার মামলার প্রধান আসামি ইমরান খান গ্রেপ্তার অপুর রোমান্টিক ফটোশুট ভাইরাল, যা বললেন অভিনেত্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী ১৬ বছর আগের ঘটনায় ফাঁসলেন রাখি সাওয়ান্ত

প্রধানমন্ত্রীর রাজশাহী ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন উপলক্ষে ১ বিজিবি অধিনায়কের নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শন

  • আপলোড সময় : ১৮-১০-২০২৬ ০৬:০১:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৬ ০৬:০১:২০ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর রাজশাহী ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন উপলক্ষে ১ বিজিবি অধিনায়কের নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শন প্রধানমন্ত্রীর রাজশাহী ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন উপলক্ষে ১ বিজিবি অধিনায়কের নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর আগামী (২০ অক্টোবর) রাজশাহী শহরস্থ রাজশাহী ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন উপলক্ষে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শন করেছেন রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, পিএসসি, জি।

শনিবার (১৭ অক্টোবর) পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও নির্বিঘ্নে পূজা উদযাপনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিজিবির পক্ষ থেকে সার্বক্ষণিক সহযোগিতা ও প্রয়োজনীয় নিরাপত্তা সহায়তা প্রদানের আশ্বাস দেন।

এ ছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন ব্যাটালিয়ন অধিনায়ক। এ সময় তিনি দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারত্ব ও সমন্বয় বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

রাজশাহী ধর্মসভা পূজামণ্ডপে পূজা উদযাপন ও মাননীয় প্রধানমন্ত্রীর নির্ধারিত পরিদর্শন নির্বিঘ্ন, সুশৃঙ্খল ও নিরাপদ করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের কার্যক্রম শুরু, প্রথম উদ্যোগ মিশন জিরোবাইট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের কার্যক্রম শুরু, প্রথম উদ্যোগ মিশন জিরোবাইট