ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধান শিক্ষিকা রনজিলা পারভীন হত্যা মামলায় মোটরসাইকেলের মালিক রাকিবের জামিন সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ২ ক্রুর মৃত্যু ফ্রান্সজুড়ে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ পুলিশে বড় রদবদল, ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি বড়াইগ্রামে স্কুল মাঠে মদের বোতল হাতে শিক্ষার্থীদের নাচ, সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও সরাইলে ওয়াজে যাওয়ার পথে কিশোরীকে তুলে নিয়ে গেলেন ৬ জন ত্বক থেকে চুল, নিম গাছের যত উপকারিতা মেয়ের ঘরে কিশোরকে ধরে বেধড়ক পিটিয়ে জামায়াত নেতা বললেন একটু শাসন করেছি বেড়া দিয়ে প্রবাসী স্ত্রীর বাড়িকে ‘কবরস্থান ঘোষণা’ জামায়াত নেতার মোবাইল ও সিম বদলে আত্মগোপনে ছিলেন আমিনী, অতঃপর... জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী মোহনপুরে বিভাগীয় কমিশনারের পূজা মন্ডপ পরিদর্শন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের কার্যক্রম শুরু, প্রথম উদ্যোগ মিশন জিরোবাইট প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল গুজরাটে স্কুলের ক্লাসরুমে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শিক্ষক চলনবিলের শাপলা-ঢ্যাপ বিক্রিতে সংসার চলে আব্দুল আলিমের রাণীনগরে ইটের দেয়াল কেটে কিটনাশক দোকানের মালামাল চুরি নিয়ামতপুরে দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন করলেন মোস্তাফিজুর রহমান এমপি খাদ্য কর্মকর্তা যখন মাছ চোর ! পুজোয় শাড়িতে স্লিম লুক চাই? জিম-ডায়েটের ভয় নেই! ৬ স্টাইলিং হ্যাক করবে মুশকিল আসান

মা ইলিশ সংরক্ষণে ১১১ এমপিকে নির্দেশনা

  • আপলোড সময় : ১৮-১০-২০২৬ ০৫:৪৭:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৬ ০৫:৪৭:২৩ অপরাহ্ন
মা ইলিশ সংরক্ষণে ১১১ এমপিকে নির্দেশনা মা ইলিশ সংরক্ষণে ১১১ এমপিকে নির্দেশনা
মা ইলিশ সংরক্ষণে ১১১ এমপিকে নির্দেশনা (ডিও লেটার) দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

রোববার (১৮ অক্টোবর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট এমপিদের কাছে এ ডিও লেটার প্রেরণ করা হয়। মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ সফলভাবে বাস্তবায়ন এবং জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় পর্যায়ে কার্যকর ভূমিকা রাখতে ৩৮টি জেলার এসব সংসদ সদস্যকে ডিও লেটার প্রদান করেন মন্ত্রী।

ডিও লেটারে মা ইলিশ সংরক্ষণে সংসদ সদস্যদের সক্রিয় সহযোগিতা কামনা করে মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, জাতীয় মৎস্যসম্পদ ও ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য ইলিশ বাংলাদেশের অর্থনীতি, কর্মসংস্থান, পুষ্টিনিরাপত্তা ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ পরিচালিত হচ্ছে।

মন্ত্রী বলেন, অভিযান চলাকালে নির্ধারিত এলাকায় সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ। একইসঙ্গে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় আইনত নিষিদ্ধ। ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা এবং ভবিষ্যতে এ সম্পদের উৎপাদন ও প্রাপ্যতা নিশ্চিত করতে এ অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, মা ইলিশ সংরক্ষণের মতো জাতীয় গুরুত্বপূর্ণ কর্মসূচির সফলতা কেবল আইন প্রয়োগকারী সংস্থা বা মৎস্য অধিদপ্তরের কার্যক্রমের ওপর নির্ভরশীল নয়। এক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ডিও লেটারে মন্ত্রী উল্লেখ করেন, সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে রাজনৈতিক নেতা-কর্মী এবং সামাজিকভাবে সুপরিচিত ব্যক্তিদের মাধ্যমে মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতা বাড়ানো সম্ভব।

এ লক্ষ্যে সংশ্লিষ্ট নেতা-কর্মীদের অভিযান বাস্তবায়নে সহযোগিতা, জেলেদের আইন মেনে চলতে উদ্বুদ্ধ করা এবং অবৈধভাবে ইলিশ আহরণ নিরুৎসাহিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের কার্যক্রম শুরু, প্রথম উদ্যোগ মিশন জিরোবাইট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের কার্যক্রম শুরু, প্রথম উদ্যোগ মিশন জিরোবাইট