ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিজিবির অভিযানে ১২১ বোতল ভারতীয় মদ জব্দ সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র ও তৈরির সরঞ্জামসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় দেলুয়াবাড়ি মাদ্রাসায় নবনির্মিত ওয়াশ ব্লকের শুভ উদ্বোধন পানের ঝুড়িতে ইয়াবা পাচার, চট্টগ্রামে ১৩ হাজার ৬৩০ পিস উদ্ধার কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক রাজশাহীতে, রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিয়েতে কোটি টাকার নোটের মালা উপহার পেলেন দুই বর! নিয়ন্ত্রণে নেই ইমরানের রক্তচাপ, বিপদ হতে পারে যে কোনও মুহূর্তে! দাবি চিকিৎসকের, ‘বেঁচে ফিরব না সনী দেওলের পুত্র রাজবীর দেওলের সঙ্গে গাঁটছ়ড়া বাঁধবেন সচিন-কন্যা সারা তেন্ডুলকর মাছ খেয়ে যৌবন ধরে রেখেছেন ৫৭ বছরের জেনিফার কুশার সঙ্গে বিচ্ছেদের পরে কী হয়েছিল প্রাক্তন স্বামীর হাতের রুদ্রাক্ষের মালার রহস্য জানালেন সাই পল্লবী নগরীতে মাদক কারবারী-সেবক লীগ সহ গ্রেফতার ২৩, একজনের কারাদণ্ড সহকর্মীর ওপর হামলার ঘটনায় রাজশাহীতে আইনজীবীদের প্রতিবাদ সভা সিংড়ায় নিরাপদ সড়ক চাইয়ের সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা সরকারি ইঞ্জিনিয়ার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসককে রাজশাহীতে ফুলেল শুভেচ্ছা স্বামীকে ঘুম থেকে তুলে নিয়ে নারীকে ধর্ষণ করলেন বাড়িওয়ালার ছেলে ঝোপে লুকিয়ে আর ওঁত পাততে পারবে না কচুয়ার চোর-ডাকাতরা রাজশাহীতে ১০১ হারানো মোবাইল ফোন উদ্ধার , মালিকদের হাতে হস্তান্তর অবৈধভাবে বাংলাদেশে এক বছর থাকার পর সীমান্তে আটক ভারতীয় নাগরিক

আমিনবাজারে ময়লার ভাগাড় থেকে দৃষ্টিনন্দন বাগান, প্রধানমন্ত্রীর প্রশংসা

  • আপলোড সময় : ১৮-১০-২০২৬ ০৫:৪৪:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৬ ০৫:৪৪:৫০ অপরাহ্ন
আমিনবাজারে ময়লার ভাগাড় থেকে দৃষ্টিনন্দন বাগান, প্রধানমন্ত্রীর প্রশংসা আমিনবাজারে ময়লার ভাগাড় থেকে দৃষ্টিনন্দন বাগান, প্রধানমন্ত্রীর প্রশংসা
একসময় ছিল বর্জ্যের বিশাল পাহাড়, দুর্গন্ধ আর মারাত্মক পরিবেশদূষণ সহ্য করা কঠিন ছিল। দুই দশকের সেই চেনা রূপ বদলে সেখানে শোভা পাচ্ছে হাজারো সবুজ গাছপালা ও শোভাবর্ধক উদ্ভিদ।ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে ময়লার ভাগাড়ের স্থান সংস্কার করে গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন বাগান প্রকল্প ‘রূপান্তর’।

প্রধানমন্ত্রী রোববার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে সড়কের পাশে গাছের চারা রোপণের মাধ্যমে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে যেকোনো এলাকাকে মানুষের কল্যাণে সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব। ঢাকার আমিনবাজারে গত দুই মাসে দৃশ্যমান পরিবর্তন এর বড় প্রমাণ।

তিনি বলেন, পরিবেশের সৌন্দর্য ধরে রাখতে স্থানীয়জনগণকে দায়িত্ব নিতে হবে। সরকারের উদ্যোগের পাশাপাশি এলাকাবাসীর সহযোগিতা থাকলে পরিবেশদূষণ ও বর্জ্য ব্যবস্থাপনার সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, প্রায় দুই মাস আগে আমিনবাজার এলাকার যে অবস্থা ছিল, বর্তমানে সেখানে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।এতে এলাকাটি যেমন দৃষ্টিনন্দন হয়েছে, তেমনি আশপাশের মানুষের জন্য অপেক্ষাকৃত সুন্দর পরিবেশে শ্বাস নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।’

তিনি এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্য ঢাকা জেলা প্রশাসক ফরিদা বেগমসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানান।

তারেক রহমান বলেন, সরকারের উদ্যোগে একটি এলাকাকে সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে। এখন সেই সৌন্দর্য ও পরিবেশের উন্নয়ন ধরে রাখার দায়িত্ব স্থানীয় বাসিন্দাদেরও নিতে হবে। সবাই সহযোগিতা করলে এলাকাটিকে আরও সবুজ ও বাসযোগ্য করে তোলা সম্ভব হবে।

এ সময় প্রধানমন্ত্রী ঢাকা জেলা প্রশাসককে আমিনবাজারের আশপাশে ঢাকা জেলার আওতাধীন এলাকায় সবুজায়ন কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিতে বলেন।

তিনি বলেন, মহাসড়কের দুই পাশে থাকা মিল ও কারখানার মালিকদের সঙ্গে আলোচনা করে নির্দিষ্ট কিছু জায়গার পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের দেওয়া যেতে পারে।

একই সঙ্গে যেসব স্থানে এখনো ময়লা-আবর্জনা জমে রয়েছে, সেসব জায়গা উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পরিকল্পনা গ্রহণ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, পরিকল্পিতভাবে এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে আমিনবাজার ও এর আশপাশের এলাকার সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে পরিবেশদূষণ কমিয়ে স্থানীয় মানুষের জন্য একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

এ বিষয়ে সহযোগিতার জন্য তিনি সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যদের প্রতিও আহ্বান জানান।

জেলা প্রশাসনের উদ্যোগের সঙ্গে জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করলে এলাকার বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশগত সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, মানুষ যেন নির্মল পরিবেশে বুকভরে শ্বাস নিতে পারে এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারে, সে লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, ঢাকা জেলা প্রশাসক আমিনবাজারে পরিবেশ উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের মাধ্যমে দেশের অন্যান্য জেলার প্রশাসকদের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এ উদ্যোগে অনুপ্রাণিত হয়ে অন্যান্য জেলার জেলা প্রশাসকরাও নিজ নিজ এলাকার অনুরূপ স্থানগুলোকে পরিচ্ছন্ন, সবুজ ও সুন্দর করে গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

মহাসড়কের দুই পাশে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির আওতায় ঢাকা- আরিচা মহাসড়কের দুই পাশে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইন, গ্রেফতার-২

রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইন, গ্রেফতার-২