আগামী (২০ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে নগরজুড়ে ব্যাপক প্রস্তুতি চলছে। সফর উপলক্ষে নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে জনসভা আয়োজনের প্রস্তুতিও এগিয়ে নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে মাঠের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইট।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জনসভা সফল করতে সংশ্লিষ্ট ব্যক্তিরা মাঠের পরিবেশ, আয়োজনের প্রস্তুতি ও প্রয়োজনীয় অবকাঠামোগত বিষয়গুলো পর্যবেক্ষণ করছেন।
মাঠ পরিদর্শনকালে আরডিএ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইট বলেন, আগামী ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমনকে কেন্দ্র করে নগরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানাতে সাধারণ মানুষসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন।
প্রাপ্ত সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী বিমানযোগে দুপুর ১টা ৩০ মিনিটে রাজশাহীতে পৌঁছানোর কথা রয়েছে। এরপর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে একটি পূজামণ্ডপ পরিদর্শন ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। পরে বিকেল ৩টায় ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।
জনসভায় রাজশাহীর বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের প্রত্যাশা করছেন আয়োজকেরা। এ ছাড়া রাজশাহীর আখচাষিদের উদ্দেশে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার বিষয়টিও সফরসূচিতে রয়েছে বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে জনসভাস্থলে প্রস্তুতি জোরদার করা হয়েছে। আয়োজকদের আশা, প্রয়োজনীয় প্রস্তুতি ও সংশ্লিষ্টদের সমন্বয়ের মাধ্যমে জনসভাটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হবে।

মোঃ মাসুদ রানা রাব্বানী :