ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানগরীতে মাদকসহ ৬জন মাদক কারবারি গ্রেপ্তার ​নতুন নেতৃত্বের অপেক্ষায় বোয়ালিয়া পূর্ব থানা ছাত্রদল রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও চোরাচালানি পণ্য জব্দ ফিজিওথেরাপি সেন্টারের আড়ালে অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ, গৃহবধূকে নির্যাতনের অভিযোগ কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! ​আত্রাইয়ে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার চুরির অপবাদে মধ্যযুগীয় কায়দায় নারী নির্যাতন, ভিডিও ভাইরাল ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে সমন্বিত উদ্যোগে রেডার সহযোগিতা চাইল রাসিক ক্লাসরুমে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে জুতাপেটার অভিযোগ গাড়ী চালক আশরাফুর রহমানের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ এখনও যৌবন ধরে রেখেছেন ৪৫- এর শ্বেতা গোদাগাড়ীতে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার আরটিজেএ নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কাটাখালিতে বিপুল গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রাজশাহী জেলা পুলিশের অভিযানে মাদক সহ গ্রেফতার ১৪ চমক রেখে অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের আগস্ট-সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

নিখোঁজের একদিন পর ভাইবোনের মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ০৫:২৩:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ০৫:২৩:২৯ অপরাহ্ন
নিখোঁজের একদিন পর ভাইবোনের মরদেহ উদ্ধার প্রতিকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের একদিন পর আপন দুই ভাইবোনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) সকালে পৌর এলাকার ভাদুঘর শান্তিনগর খাদেমের মাঠ এলাকার একটি ডোবা থেকে মরদেহ দুটি উদ্ধার করে স্বজন ও স্থানীয়রা।
 
নিহতরা হলেন- সরাইল উপজেলার অরুয়াইল গ্রামের আক্কাস মিয়ার ছেলে হোসাইন (১১) এবং মেয়ে জিন্নাত (৮)। তারা ভাদুঘর শান্তিনগরের একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতো।
 
পরিবারের সদস্য ও স্থানীয়দের ধারণা, ডোবা থেকে শাপলা তুলতে গিয়ে পানিতে পড়ে তাদের মৃত্যু হয়েছে।
 
নিহতদের খালা ইয়াসমিন বেগম জানান, ‘শান্তিনগর খাদেমের মাঠের পাশে ডোবায় প্রায়ই শাপলা তুলতে যেতো হোসাইন ও জিন্নাত। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শাপলা তুলতে গিয়ে তারা আর ফিরে আসেনি। সন্ধ্যা গড়িয়ে গেলেও বাসায় না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। অনেক খোঁজ করেও সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে ডোবার দুই পাশে তাদের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।’
 
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘এ বিষয়ে কেউ থানায় অবহিত করেনি। অবহিত করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
 
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান বলেন, ‘ঘটনার কথা জানার পর সদর থানার ওসিকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরবাসীর নিরাপত্তায় রাসিক আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলেন

মহানগরবাসীর নিরাপত্তায় রাসিক আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলেন