ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

আফগান সীমান্তে বিদ্রোহী ফিতনা আল-খাওয়ারিজের বিরুদ্ধে পাক সেনার অভিযানে নিহত ৩০

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ০৫:১৯:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ০৫:১৯:১৩ অপরাহ্ন
আফগান সীমান্তে বিদ্রোহী ফিতনা আল-খাওয়ারিজের বিরুদ্ধে পাক সেনার অভিযানে নিহত ৩০ ছবি: সংগৃহীত
আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে বিদ্রোহী দমন অভিযানে আবার সাফল্য পাক বাহিনীর। বৃহস্পতিবার রাত থেকে উত্তর ওয়াজিরিস্তানের হাসান খেল এলাকায় সংঘর্ষে অন্তত ৩০ জন বিদ্রোহী নিহত হয়েছেন বলে পাক সেনার দাবি।

পাক সেনার ‘আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ’ (‘ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন’ বা আইএসপিআর)-এর তরফে শুক্রবার দাবি করা হয়েছে, আফগানিস্তান থেকে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে অনুপ্রবেশের সময় গুলির লড়াইয়ে ওই জঙ্গিদের মৃত্যু হয়েছে। নিহতেরা বিদ্রোহী সংগঠন ফিতনা-আল-খাওয়ারিজের সদস্য বলে জানিয়েছে পাক ফৌজ।

উত্তর ওয়াজিরিস্তানের ওই এলাকায় আর এক বিদ্রোহী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর সক্রিয়তাও রয়েছে। গত বছর থেকে দুই বিদ্রোহী সংগঠন হাত মিলিয়ে পাক সেনার বিরুদ্ধে ধারাবাহিক হামলা চালচ্ছে। একদা পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী ‘হক্কানি নেটওয়ার্ক’-এর নিয়ন্ত্রণে ছিল উত্তর ওয়াজিরিস্থান। ‘ভারত বিরোধী’ হিসাবে পরিচিত ওই গোষ্ঠীর নেতা সিরাজুদ্দিন হক্কানি আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন।

কিন্তু আফগান প্রধানমন্ত্রী হাসান আখুন্দ, উপপ্রধানমন্ত্রী আব্দুল গনি বরাদর এবং প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মহম্মদ ইয়াকুবের দ্বন্দ্বের জেরে মাসকয়েক আগে সিরাজুদ্দিন ইস্তফা দিয়ে রাজধানী কাবুল ছেড়েছেন বলে কয়েকটি খবরে দাবি। তার আগে গত ডিসেম্বরে সিরাজুদ্দিনের কাকা তথা আফগানিস্তানের শরণার্থী বিষয়ক মন্ত্রী খলিল হক্কানি কাবুলে মানববোমার হামলায় নিহত হয়েছিলেন। ঘটনাচক্রে, তার পরেই টিটিপি ঘনিষ্ঠ ফিতনা-আল-খাওয়ারিজের দখলে চলে গিয়েছে উত্তর ওয়াজিরিস্তান। গত সপ্তাহে সেখানে পাক সেনার কনভয়ে আত্মঘাতী হানায় ১৬ জন জওয়ান নিহত হয়েছিলেন। তার পর থেকেই নতুন করে উত্তর ওয়াজিরিস্তান-আফগানিস্তান সীমান্তে অভিযান শুরু করেছে পাক সেনা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২