ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে প্রথম ব্রিফিংয়েই ট্রাম্পকে স্বামী বলে সম্বোধন, কেটি জাকারিয়ার সৌদি আরবের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি লড়াইয়ের প্রস্তুতি হুথিদের মহারাজপুরের আমবাগান থেকে ৯২টি ককটেল ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার বাংলাদেশি দুই পুলিশকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় যা বলছে বিজিবি সাইবার নিরাপত্তায় বড় উদ্বেগ, ডার্ক ওয়েবে ১৮ লাখ বাংলাদেশির ব্যক্তিগত তথ্য 'অনেক হয়েছে, আর মানতে পারছি না: কৃতি শ্যানন নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান কুমিল্লায় যুবদল নেতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু বিরতি নেওয়ায় একের পর এক কটাক্ষ ধেয়ে এসেছে, অবশেষে মুখ খুললেন রশ্মি প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ও দুর্গাপূজা ঘিরে আরএমপির প্রস্তুতিমূলক সভা কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ায় প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন কর্মসূচি শুরুর আগেই ফের অভিজিৎ দীপকে আটক ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার আমেরিকার স্কুলে আবার বন্দুকবাজের হামলা. নিহত ৪ তানোরে ঋণের কিস্তি দিতে বিলম্ব গ্রাহকের ট্রাক আটক নিয়ামতপুরে জাতীয় আদিবাসী পরিষদের নবগঠিত উপজেলা কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

  • আপলোড সময় : ১৬-১০-২০২৬ ০৫:৫৫:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৬ ০৫:৫৫:০২ অপরাহ্ন
কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) কর্তৃক মহানগরের ১৬ নম্বর ওয়ার্ডের কলিমনগর সেন্ট লুইসপাড়া ও কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক এবং প্রধান ফটক হতে পবিত্র পরিবার ক্যাথলিক গির্জার সীমানাপ্রাচীর পর্যন্ত ইউনিব্লক রাস্তা নির্মাণ কাজ বাস্তবায়ন করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় ফলক উন্মোচন ও ফিতা কেটে কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় প্রধান ফটকের পাশে একটি গাছের চারা রোপণ করেন রাসিক প্রশাসক।

এ সময় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার বাসিন্দারা আমার কাছে প্রায় ১৬টি দাবি জানিয়েছিলেন। এর মধ্যে প্রধান ফটক ও সড়ক নির্মাণ, আলোকায়নসহ প্রায় ১৪টি দাবি বাস্তবায়ন করা হয়েছে। বাকি দাবিগুলোও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।”

অনুষ্ঠানে রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, সহকারী প্রকৌশলী ইউসুফ আলী ঈশা, উপসহকারী প্রকৌশলী সানোয়ার ইসলাম ছবি, পবিত্র পরিবার ক্যাথলিক গির্জার
পালপুরোহিত ফাদার লিটন কস্তা, গ্রামপ্রধান রাফায়েল মুর্মু, মাইকেল মারান্ডি ও মঞ্জু বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর সেচ্ছাসেবক দল সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন,  মহানগর যুবদলের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মোঃ রনি হোসেন রাহুল, মহানগর মহিলা দলের ক্রীড়া সম্পাদীকা বীথী মনি, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক সারওয়ার পারভেজ রকি সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক নির্মাণ, সড়ক উন্নয়ন ও আলোকায়নসহ বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। এসব উন্নয়ন কাজের ফলে এলাকার সৌন্দর্য বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও জনসাধারণের চলাচল আরও সহজ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক