ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

ধর্ষণ ও খুনের হুমকি পাচ্ছেন উর্ফী জাভেদ

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ০৫:০৭:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ০৫:০৭:০৭ অপরাহ্ন
ধর্ষণ ও খুনের হুমকি পাচ্ছেন উর্ফী জাভেদ ধর্ষণ ও খুনের হুমকি পাচ্ছেন উর্ফী জাভেদ
ধর্ষণ ও খুনের হুমকি পাচ্ছেন উর্ফী জাভেদ। বৃহস্পতিবার কর্ণ জোহরের রিয়্যালিটি শো ‘দ্য ট্রেটর্স’-এ জয়ী হয়েছেন তিনি। কিন্তু শুভেচ্ছাবার্তা নয়। তার পর আতঙ্কে ভুগছেন নেটপ্রভাবী।

বিভিন্ন ধরনের ব্যতিক্রমী সাজের জন্য প্রচারের আলোয় উঠে এসেছিলেন উর্ফী। প্রথম দিকে তাঁর দিকে ধেয়ে আসত কটাক্ষ। তাঁর রুচির নিন্দাও করেছেন নেটাগরিকেরা। কিন্তু ধীরে ধীরে পোশাকে সৃজনশীলতা আনতে থাকেন। কখনও তাঁর পোশাকই হয়ে ওঠে আস্ত একটা অ্যাকোয়ারিয়াম। কখনও পোশাকের সঙ্গে জুড়ে দেওয়া হয় নানা রকমের আলো। সেই সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে স্পষ্ট মতামত রাখতে শুরু করেন। মহিলা হিসাবে সমাজে জায়গা করে নেওয়ার অভিজ্ঞতা ভাগ করে নিয়েও কটাক্ষের মুখে পড়েন। আবার সেই একই কারণে তাঁকে পছন্দ করতে শুরু করেন অনুরাগীরা। সব মিলিয়ে নেটপাড়ার চর্চায় পাকাপাকি জায়গা করে নেন ন। সেখান থেকেই কর্ণ জোহরের রিয়্যালিটি শোয়ে জায়গা করে নেন তিনি।

সেই রিয়্যালিটি শোয়ের জন্যও প্রথম থেকেই বিতর্কে জড়িয়েছিল উরফির নাম। কিন্তু শেষ পর্যন্ত তিনিই জয়ী হন এই অনুষ্ঠানে। অন্তিম পর্বে তাঁর সঙ্গে ছিলেন হর্ষ গুজরাল ও পূরব ঝা। উর্ফী জয়ী হওয়ার পর থেকে তাঁর দিকে হর্ষ ও পূরবের অনুরাগীদের তরফ থেকে আসতে থাকে ধর্ষণ ও খুনের হুমকি। সেই সঙ্গে আসতে থাকে অশ্রাব্য গালিগালাজ। তেমনই একটি ধর্ষণের হুমকি-বার্তার স্ক্রিনশট সমাজমাধ্যমে ভাগ করে নেন নেটপ্রভাবী। এমনকি, ‘যৌনকর্মী’ বলেও কটাক্ষ করা হয় তাঁকে।

এই প্রসঙ্গে উর্ফী লিখেছেন, “কোনও মহিলার কাজ পছন্দ না হলেই তাকে যৌনকর্মী বলা হয়। এই প্রথম এমন গালিগালাজ বা হুমকি শুনছি না। কিন্তু এই বার পোশাকের জন্য আমাকে কটাক্ষ করা হচ্ছে না। এ বার অনুষ্ঠান জেতার জন্য আমাকে হুমকি দেওয়া হচ্ছে।”

ক্ষোভ প্রকাশ করে উর্ফী লিখেছেন, “আমি যা-ই করি, মানুষ ঘৃণা করবেই। হর্ষকে যদি খেলা থেকে বার করে না দিতাম লোকে বলত ভালবাসায় অন্ধ। সেটা করিনি বলে এখন আমাকে প্রতারক বলছে। আমার প্রতি ঘৃণা কখনওই বন্ধ হবে না।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ