ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেয়ের লাঠির আঘাতে আহত পিতা, বিষাক্ত পদার্থ সেবনে মৃত্যু সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক বাগানে গাছের পাতা সংগ্রহ করতে গিয়ে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি ইমরান খানের পাশে থাকার বার্তা প্রেমিকা লেখার নেশার ঘোরে বাথটবে পড়ে গেলেন অর্জুন-গঙ্গা ইসরায়েলের নতুন নিরাপত্তা বিধি মানবে এয়ার ফ্রান্স ও স্মার্টউইংস হোয়াইট হাউসে প্রথম ব্রিফিংয়েই ট্রাম্পকে স্বামী বলে সম্বোধন, কেটি জাকারিয়ার সৌদি আরবের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি লড়াইয়ের প্রস্তুতি হুথিদের মহারাজপুরের আমবাগান থেকে ৯২টি ককটেল ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার বাংলাদেশি দুই পুলিশকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় যা বলছে বিজিবি সাইবার নিরাপত্তায় বড় উদ্বেগ, ডার্ক ওয়েবে ১৮ লাখ বাংলাদেশির ব্যক্তিগত তথ্য 'অনেক হয়েছে, আর মানতে পারছি না: কৃতি শ্যানন নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান কুমিল্লায় যুবদল নেতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু বিরতি নেওয়ায় একের পর এক কটাক্ষ ধেয়ে এসেছে, অবশেষে মুখ খুললেন রশ্মি প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ও দুর্গাপূজা ঘিরে আরএমপির প্রস্তুতিমূলক সভা কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ায় প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন কর্মসূচি শুরুর আগেই ফের অভিজিৎ দীপকে আটক

আমেরিকার স্কুলে আবার বন্দুকবাজের হামলা. নিহত ৪

  • আপলোড সময় : ১৬-১০-২০২৬ ০৫:৫৩:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৬ ০৫:৫৩:০৮ অপরাহ্ন
আমেরিকার স্কুলে আবার বন্দুকবাজের হামলা. নিহত ৪ ছবি: সংগৃহীত
আমেরিকার স্কুলে আবার বন্দুকবাজের হামলা। বৃহস্পতিবার ওরেগন প্রদেশের বেন্ড শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারী এক কিশোরের ছোড়া এলোপাথাড়ি গুলিতে এক শিক্ষক এবং তিন পড়ুয়ার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবারের ওই ঘটনায় ১৬ বছর বয়সি হামলাকারী কিশোরও নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কী ভাবে তার মৃত্যু হল? পুলিশের দাবি, স্থানীয় এক ব্যক্তি গুলি করে হত্যা করেছেন হামলাকারী কিশোরকে। তবে তদন্তের স্বার্থে তাঁর নাম প্রকাশ করা হয়নি। নাম প্রকাশ করা হয়নি হামলাকারী কিশোরেরও। হামলাকারীর সঙ্গে ওই স্কুলের কোনও যোগসূত্র ছিল কি না, তা স্পষ্ট নয়।

পুলিশ জানিয়েছে, হামলাকারী কিশোর বৃহস্পতিবার দুপুরে বেন্ড শহরের সিলভার রেল এলিমেন্টারি স্কুলে তালাবদ্ধ দরজা গুলি চালিয়ে ভেঙে ফেলে। তার পর অন্দরে প্রবেশ করে গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলেই এক শিক্ষক ও তিন পড়ুয়ার মৃত্যু হয়। বেন্ড শহরের পুলিশ প্রধান মাইক ক্রান্টজ বলেন, ‘‘ওই কিশোরকে অনুসরণ করে এক জন স্থানীয় বাসিন্দা স্কুলের ভেতরে যান। তাঁর গুলিতে হামলাকারী নিহত হয়।’’ নিহত তিন শিশুর বয়স পাঁচ, আট ও ১১ বছর! পুলিশ জানিয়েছে, সাত বছর বয়সী এক পড়ুয়া এবং ৫৪ বছর বয়সি অন্য এক শিক্ষককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক