ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাগানে গাছের পাতা সংগ্রহ করতে গিয়ে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি ইমরান খানের পাশে থাকার বার্তা প্রেমিকা লেখার নেশার ঘোরে বাথটবে পড়ে গেলেন অর্জুন-গঙ্গা ইসরায়েলের নতুন নিরাপত্তা বিধি মানবে এয়ার ফ্রান্স ও স্মার্টউইংস হোয়াইট হাউসে প্রথম ব্রিফিংয়েই ট্রাম্পকে স্বামী বলে সম্বোধন, কেটি জাকারিয়ার সৌদি আরবের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি লড়াইয়ের প্রস্তুতি হুথিদের মহারাজপুরের আমবাগান থেকে ৯২টি ককটেল ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার বাংলাদেশি দুই পুলিশকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় যা বলছে বিজিবি সাইবার নিরাপত্তায় বড় উদ্বেগ, ডার্ক ওয়েবে ১৮ লাখ বাংলাদেশির ব্যক্তিগত তথ্য 'অনেক হয়েছে, আর মানতে পারছি না: কৃতি শ্যানন নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান কুমিল্লায় যুবদল নেতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু বিরতি নেওয়ায় একের পর এক কটাক্ষ ধেয়ে এসেছে, অবশেষে মুখ খুললেন রশ্মি প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ও দুর্গাপূজা ঘিরে আরএমপির প্রস্তুতিমূলক সভা কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ায় প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন কর্মসূচি শুরুর আগেই ফের অভিজিৎ দীপকে আটক ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

তানোরে ঋণের কিস্তি দিতে বিলম্ব গ্রাহকের ট্রাক আটক

  • আপলোড সময় : ১৬-১০-২০২৬ ০৫:৪৭:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৬ ০৫:৪৭:৩৯ অপরাহ্ন
তানোরে ঋণের কিস্তি দিতে বিলম্ব গ্রাহকের ট্রাক আটক তানোরে ঋণের কিস্তি দিতে বিলম্ব গ্রাহকের ট্রাক আটক
রাজশাহীর তানোরের মুন্ডুমালা মহিলা সমবায় সমিতির ঋণের দুমাসের কিস্তি পরিশোধে ব্যর্থ হওয়ায় ঋণ গ্রহিতার ট্রাক আটক করেছেন সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। এতে জীবীকা নির্বাহের একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা ঋণ গ্রহিতা। ঋণ গ্রহণের সময় নাসির উদ্দিনের স্বাক্ষরিত ব্যাংকের ফাঁকা চেক ও তিনশ টাকা মুল্যর নন-জুডিশিয়াল স্ট্যাম্প নেয়া হয়েছে। কিস্তি না দিলে তারা আইনের আশ্রয় নিবেন,কিন্ত্ত রাস্তায় ট্রাক আটক করা কতটা মানবিক বা যুক্তিযুক্ত ? 

গত বুধবার তানোরের মুন্ডুমালা পৌর এলাকার সাদিপুর একটি পাম্পে তেল নিতে গেলে ট্রাক আটকের ঘটনা ঘটে। এদিকে আটক ট্রাক উদ্ধারের দাবিতে ভুক্তভোগী নাসির উদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে বলা হয়েছে, মুন্ডুমালা মহিলা সমবায় সমিতি থেকে তিনি কিস্তিতে একটি মিনিট্রাক ক্রয় করেন। চুক্তি মোতাবেক পাঁচ বছর মেয়াদে প্রতি মাসে সমিতিকে ২৬ হাজার টাকা করে কিস্তি পরিশোধ করতে হবে। নাসির উদ্দিন প্রায় ৩৪ মাস নিয়মিতভাবে প্রতি মাসে ২৬ হাজার টাকা করে কিস্তি পরিশোধ করে আসছেন। কিন্তু বর্তমানে বৈশ্বিক অর্থনৈতিক এবং এলাকায় কৃষিপণ্যর দরপতনে পরিবহন ব্যবসার নাজুক পরিস্থিতি। এতে গাড়ির ভাড়া কমে যাওয়ায়  আর্থিক অসচ্ছলতার কারণে গত দুই মাসের কিস্তির টাকা যথাসময়ে পরিশোধ করিতে পারেননি। কিন্তু তার পরেও তিনি মানুষের কাছে ধার-দেনা করে পনেরো হাজার টাকা সমিতিকে পরিশোধ করেন এবং অবশিষ্ট টাকা দ্রুত পরিশোধ করার আশ্বাস দেন। এমতাবস্থায় বুধবার (১৪ অক্টোবর) সকালে গাড়ির চালক আমিন আলী গ্যাসের সিলিন্ডার নিয়ে নাচোল হইতে মুন্ডুমালা বাজার সংলগ্ন মেসার্স বিশ্বাস ফিলিং স্টেশনে গাড়ির তেল নেবার জন্য গেলে সমিতির ম্যানেজার গাড়ির চালককে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং গাড়িটি আটক করে রাখেন। পরবর্তীতে গাড়ি সেখানে রেখে চালককে হুমকি দিয়ে তাড়িয়ে দেন।

এমতাবস্থায় তিনি সমিতির ম্যানেজারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে গাড়ি আটকের কারণ জানতে চাইলে, তিনি তার সঙ্গে বিভিন্ন ধরনের অশালীন কথাবার্তা বলেন এবং গাড়ি তাকে দেয়া হবে না বলে হুমকি দেন।

অথচ নাসির উদ্দিন দীর্ঘ প্রায় চৌত্রিশ মাস নিয়মিত কিস্তির টাকা পরিশোধ করেছেন এবং বর্তমানে আর্থিক অসচ্ছলতার কারণে সাময়িক সমস্যার জন্য তার অর্থ উপার্জনের একমাত্র অবলম্বন ট্রাক আটক করায় তিনি পরিবার নিয়ে চরম বিপাকে পড়েছেন।

স্থানীয়রা জানান,মুন্ডুমালা মহিলা সমবায় সমিতি মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) সনদ ছাড়াই সঞ্চয় গ্রহণ ও উচ্চ সুদে ঋণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন। তারা বাংলাদেশ ব্যাংকের তদন্ত দাবি করেছেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বলেন, তিনি এখানো অভিযোগ হাতে পাননি। তিনি বলেন, অভিযোগ হয়ে থাকলে বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে।

এবিষয়ে জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কল গ্রহণ না করায় সমিতির সভাপতি উম্মে কুলসুম এর বক্তব্য পাওয়া যায়নি।

এবিষয়ে সমিতির ম্যানেজার সাইফুল ইসলাম বলেন, তাদের গ্রাহক প্রায় এক হাজার এবং ৪ জন স্টাফ রয়েছেন। তিনি বলেন,সমবায় সমিতির কার্যক্রম পরিচালনা করতে (এমআরএ) সনদ লাগে না। তিনি আরো বলেন,ফাঁকা ব্যাংক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ট্রাক দেয়া হয়েছে,সভাপতির নির্দেশে ট্রাক আটক করা হয়েছে। শনিবার অফিসে বসে এবিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এবিষয়ে নাসির উদ্দিন বলেন, তাকে নতুন ট্রাক দেয়ার কথা বলা হলেও রিকন্ডিশন ট্রাক দেয়া হয়।ট্রাক নেয়ার এক মাসের মধ্যে ট্রাকের ইঞ্জিন বিস্ফোরিত হয়, ইঞ্জিন ও বডি মেরামত করতে তার প্রায় ৪ লাখ টাকা খরচ ও দেড়মাস সময় লাগে সমিতি কোনো টাকা দেননি। এই সময়েও তিনি কিস্তি পরিশোধ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক