ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বৃষ্টিতে ফসলহানি, কৃষকদের ক্ষতিপূরণ দাবি পবার বাড়ি থেকে পানির পাম্প ও বৈদ্যুতিক তার চুরি রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে ফুলেল শুভেচ্ছা রাজশাহীর বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার নগর সংস্থার প্রতিনিধিরা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় দেশে আরও ২৫ হাজার বায়োগ্যাস সংযোগ স্থাপন করবে সরকার দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের কম্বল দিলেন ইউএনও রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক রাজশাহী কলেজে ম্যাথমেটিক্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন নগরীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ নগরীজুড়ে সেবী, মাদক কারবারী, বিষ্ফোরক, দন্ডপ্রাপ্ত আসামী সহ গ্রেফতার ৫৬ ‘ভুল সম্পর্কে জড়ানোর চেয়ে সরে আসাই দারুণ পদক্ষেপ’, বিয়ে প্রসঙ্গে সারা টেন্ডুলকার ধর্মেন্দ্রকে স্মরণ করে আবেগপ্রবণ হেমা নেটফ্লিক্সে প্রথম পাকিস্তানি সিরিজ মুক্তির অপেক্ষায় ৫০০ খেলোয়াড়কে মাসিক ক্রীড়া ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার বেত্রাঘাত ধামরাইয়ের মাটিতে শেষ ঠিকানা হলো অভিনেতা সোহেল খানের পাচারকারীদের ধরতে বাংলাদেশ সীমান্তে নদীতে ভেসে নিখোঁজ বিএসএফ সদস্য ধামরাইয়ে ১২ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, তিন মাসের মধ্যে সর্বনিম্ন

নগরীজুড়ে চার মাদক কারবারীসহ গ্রেপ্তার ২৫

  • আপলোড সময় : ১৬-১০-২০২৬ ০৫:১৯:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৬ ০৫:১৯:৪৬ অপরাহ্ন
নগরীজুড়ে চার মাদক কারবারীসহ গ্রেপ্তার ২৫ নগরীজুড়ে চার মাদক কারবারীসহ গ্রেপ্তার ২৫
রাজশাহী নগরীতে পৃথক অভিযানে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪জন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।  

তিনি জানান, শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে কাটাখালী থানার কাটাখালী পুলিশ ফাঁড়ির সদস্যরা মাসকাটাদিঘী সরকারপাড়া এলাকা থেকে ৫০ গ্রাম সহ মোঃ আলী হোসেন ওরফে হৃদয়কে (২১) গ্রেপ্তার করে পুলিশ। সে একই গ্রামের মোঃ খোরশেদ আলমের ছেলে। তাঁর বিরুদ্ধে কাটাখালী থানায় একটি মামলা রয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজপাড়া থানা পুলিশ বুলনপুর কড়াইতলা নদীর ধার এলাকা থেকে ১৮ গ্রাম গাঁজাসহ মোঃ সানমুন আক্তার নিশাতকে (২৪) গ্রেপ্তার করা হয়। সে একই গ্রামের মোঃ খাদেমুল ইসলামের ছেলে। তাঁর বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি মামলা রয়েছে।

একই দিন রাত পৌনে ৮টার দিকে বোয়ালিয়া থানার বোষপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা খরবোনা নদীর ধার এলাকা থেকে ৩২পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ মামুন খানকে (৪৫) গ্রেপ্তার করে। সে একই গ্রামের মৃত জাফরের ছেলে। 

এদিন রাত সোয়া ৮টার দিকে মতিহার থানার মির্জাপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা খোঁজাপুর গ্রামে মোঃ রোকন আলীর (২০) বসতবাড়ি থেকে ১০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে। তাঁর বিরুদ্ধে মতিহার থানায় দুটি মাদক মামলা রয়েছে।

এদিকে, নগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ১৩ জন, মাদক মামলায় ৪জন এবং অন্যান্য মামলায় ৮জন রয়েছেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক

রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক