ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ দুই মাদক কারবারি আটক জয়পুরহাটে ৯২.৫৪ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তি গ্রেপ্তার পুঠিয়ায় মহাসড়কে বিসিবির কাভার্ড ভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ চুরির ঘটনায় আটক ৪ রাজশাহীতে মাদক কারবারী গ্রেফতার ৩, কারাদণ্ড ২ ​দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ পুঠিয়ায় ৫৬ পূজামণ্ডপে ৩৩ হাজার ৬০০ কেজি জিআর চালের ডিও বিতরণ চারঘাটে ছিনতাই হওয়া অটোভ্যানের মালামাল সহ গ্রেফতার ৩ রাজশাহীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে নকল অলিভ অয়েল জব্দ; ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেফতার অমিতাভ বচ্চনের থেকে পারিশ্রমিক ১ টাকা বেশি চাই! দাবি মেটার পরেই ছবির চুক্তিতে সই করেন নানা পটেকর? ‘হানিট্র্যাপে পড়ে’ নারীর কাছে বাবা, উদ্ধারে গিয়ে দিশেহারা ছেলে বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ ৮ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ রাস্তায় শিক্ষককে পেটানো সেই স্কুলছাত্র নিয়ে ‘বড় পদক্ষেপ’ নিলেন বাবা নরসিংদীতে পৃথক সড়ক দুঘর্টনায় শিশুসহ ৩ জনের মৃত্যু প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় যে কাণ্ড ঘটালেন কালু মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে-হালান্ড সীমান্তে আনা হলো ভারতীয় নারীর মরদেহ, শেষবার মাকে দেখলেন বাংলাদেশ থাকা মেয়ে ‘গভীর রাতে’ ধানক্ষেতে কীটনাশক স্প্রে, কৃষকের মাথায় হাত

চট্টগ্রামে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ দুই মাদক কারবারি আটক

  • আপলোড সময় : ১৫-১০-২০২৬ ১০:৪৪:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৬ ১০:৪৪:৪৮ অপরাহ্ন
চট্টগ্রামে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ দুই মাদক কারবারি আটক চট্টগ্রামে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ দুই মাদক কারবারি আটক
চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা ও ৩ হাজার ৩৭৫ মিলিলিটার বিদেশি হুইস্কিসহ দুই ব্যক্তিকে আটক করেছে এসআরবি-৭, চট্টগ্রাম। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে নগরীর খুলশী থানাধীন জাকির হোসেন রোডে আকবর শাহ (রহ.) জামে মসজিদের বিপরীতে আছিয়া স্টিল নামের একটি ওয়ার্কশপের সামনে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন মো. জাহাঙ্গীর হোসেন (৪২), পিতা মৃত আবদুছ সালাম, কুমিল্লার চৌদ্দগ্রাম থানার উত্তরপাড়া এলাকার বাসিন্দা এবং মোঃ সোহাগ (২৬), পিতা শফিক মিয়া, চট্টগ্রামের ডবলমুরিং থানার পাহাড়তলী রেলস্টেশন এলাকার এনায়েত আলীর বাগার বাড়ির বাসিন্দা।

এসআরবি-৭, চট্টগ্রামের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের আটক করা হয়।

পরে তল্লাশি চালিয়ে একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে ছয়টি বোতলে থাকা মোট ৩ হাজার ৩৭৫ মিলিলিটার বিদেশি হুইস্কি এবং একটি নেভি ব্লু রঙের ট্রাভেল ব্যাগ থেকে ছয়টি প্যাকেটে মোড়ানো মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধার করা বিদেশি হুইস্কির আনুমানিক বাজারমূল্য ১২ হাজার টাকা এবং গাঁজার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আটক দুই ব্যক্তি ও উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের খুলশী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিসিবির ক্রিকেট দলের চুরি হওয়া মালামাল সহ গ্রেপ্তার ৪

রাজশাহীতে বিসিবির ক্রিকেট দলের চুরি হওয়া মালামাল সহ গ্রেপ্তার ৪