ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চারঘাটে ছিনতাই হওয়া অটোভ্যানের মালামাল সহ গ্রেফতার ৩ রাজশাহীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে নকল অলিভ অয়েল জব্দ; ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেফতার রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেফতার অমিতাভ বচ্চনের থেকে পারিশ্রমিক ১ টাকা বেশি চাই! দাবি মেটার পরেই ছবির চুক্তিতে সই করেন নানা পটেকর? ‘হানিট্র্যাপে পড়ে’ নারীর কাছে বাবা, উদ্ধারে গিয়ে দিশেহারা ছেলে বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ ৮ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ রাস্তায় শিক্ষককে পেটানো সেই স্কুলছাত্র নিয়ে ‘বড় পদক্ষেপ’ নিলেন বাবা নরসিংদীতে পৃথক সড়ক দুঘর্টনায় শিশুসহ ৩ জনের মৃত্যু প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় যে কাণ্ড ঘটালেন কালু মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে-হালান্ড সীমান্তে আনা হলো ভারতীয় নারীর মরদেহ, শেষবার মাকে দেখলেন বাংলাদেশ থাকা মেয়ে ‘গভীর রাতে’ ধানক্ষেতে কীটনাশক স্প্রে, কৃষকের মাথায় হাত মাদক ও জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা পাকিস্তানের পেশোয়ারে ক্লাস চলাকালীন ধসে পড়ল স্কুলের ছাদ! ৩২ শিশু-সহ মৃত এক শিক্ষক ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট ফরিদপুরে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড মালয়েশিয়ায় সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার

চারঘাটে ছিনতাই হওয়া অটোভ্যানের মালামাল সহ গ্রেফতার ৩

  • আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০৮:৪১:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০৮:৪১:৩২ অপরাহ্ন
চারঘাটে ছিনতাই হওয়া অটোভ্যানের মালামাল সহ গ্রেফতার ৩ চারঘাটে ছিনতাই হওয়া অটোভ্যানের মালামাল সহ গ্রেফতার ৩
রাজশাহীর চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের চারটি ব্যাটারি, একটি মোটর ও ভ্যানের বডি উদ্ধার করেছে চারঘাট মডেল থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পাবনার ঈশ্বরদী থানাধীন ঈশ্বরদী ইউনিয়নের আমবাগান মোড়ের (পূর্ব টেংরী) এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার ও তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন রাজশাহীর বাঘা থানার আলাইপুর (হরিরামপুর মাটিপাড়া) গ্রামের আজিবর রহমানের ছেলে মোঃ সবুজ (৩২), পাবনার ঈশ্বরদী থানার বাঘাইল কলপাড়া গ্রামের মৃত আফাজ উদ্দীনের ছেলে মোঃ তজু (৪২) এবং একই থানার ঈশ্বরদী (পূর্ব টেংরী) গ্রামের মৃত আকাইল সরদারের ছেলে মোঃ হাবিবুর রহমান ভাঙ্গন (৫৭)।

বৃহস্পতিবার রাতে আে তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, গত ১১ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে চারঘাট থানার কাকড়ামারি থেকে পরানপুর বাজারের শিশাতলা গ্রামসংলগ্ন কাঁচা রাস্তার একটি নির্জন স্থানে পৌঁছালে অজ্ঞাতনামা দুই ব্যক্তি অটো চার্জার ভ্যানটি থামিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় চালক বাধা দিলে তাঁকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করা হয়। পরে তাঁর অটো চার্জার ভ্যানটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় মোঃ শাহিন আলম বাদী হয়ে ১২ অক্টোবর চারঘাট মডেল থানায় মামলা করেন। মামলার তদন্তের অংশ হিসেবে চারঘাট থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনার ঈশ্বরদী এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ভ্যানের চারটি ব্যাটারি, একটি মোটর ও ভ্যানের বডি উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, ছিনতাই করা অটোভ্যানের অবশিষ্ট অংশ খুলে খণ্ড খণ্ড করে বিক্রি করে দিয়েছে।

বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিসিবির ক্রিকেট দলের চুরি হওয়া মালামাল সহ গ্রেপ্তার ৪

রাজশাহীতে বিসিবির ক্রিকেট দলের চুরি হওয়া মালামাল সহ গ্রেপ্তার ৪