ঢাকা , শনিবার, ২৩ মে ২০২৬ , ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা, আদালতে দোষ স্বীকার ২৪ ঘণ্টায় ৩৫ জাহাজ হরমুজ পার হল ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর সমন্বয়ে নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গণপিটুনি শাভুওত উৎসব ঘিরে আল-আকসায় প্রবেশের চেষ্টা, ১৩ ইহুদি তরুণ গ্রেফতার কানের লাল গালিচায় ঐশ্বর্য-আরাধ্যার ঝলক, প্রথমবার অফিশিয়াল রেড কার্পেটে বচ্চন কন্যা ধর্ষণের সময় তরুণীর আপত্তিকর ভিডিও রেকর্ড করে ধর্ষক এসএসসি ব্যবহারিক পরীক্ষা ৭ জুন শুরু, প্রকাশ হলো বোর্ডের নির্দেশনা ও নম্বর বণ্টন ফের মার্কিন হামলার আশঙ্কা, পশ্চিমাঞ্চলীয় আকাশসীমা বন্ধ করলো ইরান দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী ‘কোল্ড স্যান্ডইউচ’ এর রেসিপি কুষ্টিয়ার খোকসায় বাস-ড্রাম ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ২০ দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন লিচুর লোভ দেখিয়ে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টা, যুবককে গণপিটুনি ত্রিশালে ধরার খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অন্ত্রে প্রদাহ, বদহজম! সুস্থ থাকতে ৫টি খাবার অদলবদল করতে পারেন কুষ্টিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ এক মাসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার শেষের ঘোষণা প্রধানমন্ত্রীর ‘কেউ আর কারিনা কিংবা আলিয়া হতে চায় না’: কর্ণ জোহর নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর উদ্যাগে শিশুদের মাঝে ঈদ সামগ্রী ও অর্থ বিতরণ

মাছের শুক্রাণু দিয়ে ফেশিয়াল !

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ০৫:০১:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ০৫:০১:০৪ অপরাহ্ন
মাছের শুক্রাণু দিয়ে ফেশিয়াল ! মাছের শুক্রাণু দিয়ে ফেশিয়াল!
নাক, ভ্রু, চোখের পাতা, ঠোঁট, গলা, ঘাড়, সবই নাকি নতুন করে তৈরি করা ! এমনই শোনা যায় কার্দাশিয়ান বোনেদের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো তারকা ক্লোয়ির সম্পর্কে। এই নিয়ে গুঞ্জন, চর্চা চলে আসছে বছর বছর ধরে। তবে সম্প্রতি সেই জল্পনার অবসান ঘটালেন খোদ ক্লোয়ি। দিন কয়েক আগে ভেনিসে অ্যামাজ়ন প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা জেফ বেজ়োস এবং লরেন সানচেজ়ের বিবাহঅনুষ্ঠানে তাঁর আবির্ভাবে চমকে গিয়েছেন সকলে। চেহারার বদলগুলি আরও স্পষ্ট হয়ে গিয়েছে। অবশ্যই রাজকীয় বিয়েতে রাজকীয় সাজ তো ছিলই। মেকআপ সামগ্রী দিয়েই মেকওভার দেওয়া হয়েছে নিশ্চয়ই। কিন্তু তা ছাড়াও এ কথা অস্বীকার করার উপায় নেই, নিজের মনমতো চেহারা গড়ে নিয়েছেন তিনি।

এই বিষয়েই চর্চা যখন তুঙ্গে, ক্লোয়ি জানালেন, তিনি অনেক রকমের ট্রিটমেন্টই করিয়েছেন। তাঁর বক্তব্য, ‘‘আমি অনেক রকম পরিবর্তনই এনেছি চেহারায়। এর আগেও খোলাখুলি সে নিয়ে কথা বলেছি। আবারও জানিয়ে দেব। কোনও অসুবিধা নেই।’’ তিনি যা জানালেন, তার ভিত্তিতে দেখে নেওয়া যাক, কোনটি কী।

নোজ় জব বা নাক বদলানোর সার্জারি: নাকের আকার, গঠন বা কার্টিলেজ পরিবর্তন করা হয়। শ্বাসপ্রশ্বাসের সমস্যা ঠিক করা বা নাককে বেশি টিকোলো করে তোলা হয় এ ভাবে। সার্জারির পরে অনেকেই মনে করেন, তাঁদের মুখে ভারসাম্য এসেছে।

কোলাজেন থ্রেড থেরাপি: পাতলা, সহজে ত্বকে মিশে যাওয়া সুতো ত্বকের নীচের স্তরে প্রবেশ করিয়ে টানটান করা হয়। ত্বকের লিফ্‌টিং, বলিরেখা কমানো এবং কোলাজেন উৎপাদন বাড়ানো হয় এই পদ্ধতিতে। নন-সার্জিকাল ফেস-লিফ্‌টিং-এ মুখের গঠন জোরদার হয়।

স্যামন স্পার্ম ফেশিয়াল: স্যামন মাছের ডিএনএ বা শুক্রাণু থেকে নিষ্কাশিত নিউক্লিয়োটাইড সমৃদ্ধ সিরাম ত্বকে প্রয়োগ করা হয়। ত্বককে হাইড্রেট করে, ঔজ্জ্বল্য ফিরিয়ে আনে। ত্বক মসৃণ হয়, বার্ধক্যের ছাপ পড়ে না।

লেজ়ার হেয়ার রিমুভাল: লেজ়ার রশ্মি ব্যবহার করে শরীরের অবাঞ্ছিত লোম পুরোপুরি তুলে ফেলা হয়। লেজ়ার ত্বকের নীচে লোমের গোড়ায় গিয়ে কাজ করে। ফলে লোম গজানো ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। এতে আর বার বার লোম তোলার প্রয়োজন পড়ে না।

বোটক্স: শরীরে ইঞ্জেকশন দিয়ে এই চিকিৎসা করা হয়। মুখের বলিরেখা কমাতে সাহায্য করে। মুখের পেশিগুলিকে সাময়িক ভাবে অচল বা শিথিল করে দেয়। ফলে চেহারায় বয়সের ছাপ উধাও হয়।

স্কালপট্রা: ত্বককে ভরাট দেখাতে সাহায্য করে। ত্বকে ইঞ্জেকশন দেওয়া হয়। তাতে কোলাজেন উৎপাদন বাড়ে। মুখের টিউমার সরানোর পর এই ট্রিটমেন্ট করিয়েছেন ক্লোয়ি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী নগরীতে দুই মাদক কারবারী গ্রেফতার

রাজশাহী নগরীতে দুই মাদক কারবারী গ্রেফতার