ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি নিষ্কাশনের পথে প্রতিবন্ধকতা সৃস্টি করে রাস্তা নির্মাণ পুঠিয়ায় মহাসড়কে গতিরোধ করে ১৯ মহিষসহ ট্রাক লুট রুয়েট উপাচার্যের অভিনন্দন বার্তা রাজধানীর বুকে ‘শিশুবাজার’, আট লক্ষ টাকায় শিশুপুত্র, অর্ধেক দামে কন্যা! ইতিহাসের এই দিনের স্মরণীয় অধ্যায় মা-দিদিমার পুরনো শাড়ি ছিঁড়ে গিয়েছে?৫ পন্থায় রঙিন করে তুলুন বাড়ির প্রতিটি কোণ বর্ষার সময়ে ভাল ফলন হয় হরেক সব্জির, বাগানে বা জানালায় সহজে ফলাতে পারেন ওজন কমুক স্বাস্থ্য বজায় রেখে আকাঙ্ক্ষা চামোলার ব্যক্তিগত গোপন তথ্য ফাঁস প্রেসিডেন্ট ট্রোলকে এবার হাসির অস্ত্রে পরিণত করলেন আলিয়া ভাট ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সেবার নামে কোটি টাকার অনিয়মের অভিযোগ নতুন পোশাকে পুলিশ ১১ বছর পর মিলল বিচার: রাণীশংকৈলে বাক্‌প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন বগুড়ায় ছাত্রীকে একান্তে দেখা করতে বলেন মাদরাসা শিক্ষক কেন্দুয়ায় স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে যান মতি মিয়া, অতঃপর... রাজশাহীর খাদ্য প্রশাসনে দুই বছরের প্রতীক্ষার অবসান বাগেরহাট স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে হাসপাতালে ১১ শিক্ষার্থী সন্তানদের জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ কৃষক লীগ নেতার কুমিল্লায় প্রধান শিক্ষক রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়ে ধরা মাদকাসক্ত নাতির হামলায় দাদির মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় দাদা

কুষ্টিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু: দাফনের পথে পুলিশের বাধা

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ০৪:৫৯:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ০৪:৫৯:৫১ অপরাহ্ন
কুষ্টিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু: দাফনের পথে পুলিশের বাধা ফাইল ফটো
কুষ্টিয়ার মিরপুরে আগুনে পুড়ে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় হত্যা সন্দেহে পুলিশ লাশ দাফনে বাধা দিয়েছে। শুক্রবার (৪ জুলাই) সকালে নিহত শিলা খাতুনের মরদেহ গোরস্থানে নেওয়ার সময় পুলিশ তা থামিয়ে দেয়, মূল ঘটনা গোপন করা হচ্ছে—এমন সন্দেহে।

২০ বছর বয়সী শিলা খাতুন মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের কাঙালী মোড় এলাকার আমিরুল ইসলামের মেয়ে। প্রায় দুই বছর আগে তার বিয়ে হয় দৌলতপুর উপজেলার শেরপুর সেনপাড়া গ্রামের আলামিনের সঙ্গে। তাদের তিন মাসের একটি ছেলে সন্তানও রয়েছে।

পরিবারের বরাত দিয়ে জানা যায়, গত ২৯ জুন শ্বশুরবাড়ি থেকে জানানো হয় শিলা আত্মহত্যার চেষ্টা করেছে। তাকে কুষ্টিয়া হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামী তাকে বাবার বাড়িতে রেখে চলে যায়। রাতে শ্বাসকষ্ট দেখা দিলে শিলাকে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে ভোররাতে তার মৃত্যু হয়।

শিলার দুলাভাই আশরাফুল ইসলাম দাবি করেন, মৃত্যুর আগে শিলা তাকে জানিয়েছিল, শ্বশুরবাড়ির লোকজন তার শরীরে তারপিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। যদিও সে নির্দিষ্ট কারো নাম বলেনি। এ কথাও জানানো হয়, পরিবারের কেউ বিষয়টি নিয়ে আগ্রহ না দেখানোয় আগে তিনি কাউকে জানাননি।

শুক্রবার সকাল ১০টার দিকে স্থানীয় গোরস্থানে দাফনের প্রস্তুতি চলাকালে পুলিশ এসে লাশ দাফনে বাধা দেয় এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে। মিরপুর থানার ওসি মোমিনুল ইসলাম বলেন, বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ হস্তক্ষেপ করেছে। নিহতের দুলাভাইয়ের অভিযোগকে গুরুত্ব দিয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যেহেতু ঘটনাস্থল দৌলতপুরে, সেখানে থানার ওসি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক