ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে সহকারী পুলিশ সুপার আনিছুর রহমানকে র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার এমবিএ দীর্ঘ শিক্ষাজীবনের শেষ ক্লাসে আবেগঘন স্ট্যাটাস শিক্ষার্থী মিতুর মিশরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা, আলোচনা নাকি সংঘাত প্লাস্টিক সার্জারি কিংবা বোটক্সের আশ্রয় নিতে নারাজ, কারিনা কাপুর সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার সঙ্গে আপস নয় বাঘায় গ্রীণ হ্যাভেন স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, দিনভর উৎসব রাজধানীতে বৃষ্টিসহ বজ্রপাত শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার ছয়টি হাসপাতাল নির্মাণ করবে সরকার নিয়ামতপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত রাজশাহীতে বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন ১২ নভেম্বর, আহ্বায়ক কমিটি গঠন আগামী বছর থেকে রাজশাহীতে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা দেবে রাসিক ​রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেফতার ১৭ গ্রাম পুলিশের জন্য বড় সুখবর, ৫ বছরের পরিবর্তে ৩ বছর পরপর মিলবে বাইসাইকেল টানা তিন মাস কালো তিল খেলে শরীরে কী পরিবর্তন হয়? চুল, ত্বক ও হরমোন নিয়ে জানুন চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশের ১৬ সদস্যের দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন রবিন টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন তাওহিদ হৃদয়, এক ম্যাচে ৩০০ রানের মাইলফলক স্পর্শ সিলেট টেস্ট ড্র, ১-০ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

‘গভীর রাতে’ ধানক্ষেতে কীটনাশক স্প্রে, কৃষকের মাথায় হাত

  • আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০৬:৫৫:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০৬:৫৫:৪২ অপরাহ্ন
‘গভীর রাতে’ ধানক্ষেতে কীটনাশক স্প্রে, কৃষকের মাথায় হাত ‘গভীর রাতে’ ধানক্ষেতে কীটনাশক স্প্রে, কৃষকের মাথায় হাত
রংপুরের পীরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে আমন ধানক্ষেতে কীটনাশক ছিটিয়ে প্রায় তিন লাখ টাকার ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই এলাকার ১৬ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আবদুর রহমান।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর রাতে উপজেলার বড়দরগাহ ইউনিয়নের চাপাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগকারীর দাবি, বিরোধপূর্ণ জমিটির মালিকানা তিনি ও তার ওয়ারিশরা পৈতৃক সূত্রে লাভ করেছেন এবং দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখল করে আসছেন। জমিটি দখলে নেওয়ার চেষ্টা নিয়ে অভিযুক্তদের সঙ্গে তাদের বিরোধ চলছিল। এ নিয়ে বিভিন্ন সময় তাকে ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

লিখিত অভিযোগে আবদুর রহমান উল্লেখ করেন, চলতি মৌসুমে ওই জমিতে তারা আমন ধান রোপণের পাশাপাশি মাসকলাই বপন করেন। ফসলের পরিচর্যাও চলছিল। তার অভিযোগ, গত ১০ অক্টোবর রাতে অভিযুক্ত ১৬ জন দলবদ্ধ হয়ে আশিকুর রহমানের নির্দেশে স্প্রে মেশিন দিয়ে ধানক্ষেতে আগাছানাশক প্রয়োগ করেন। এতে তার ও তার ওয়ারিশদের চাষ করা ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি।

স্থানীয় বাসিন্দা আবদুল খালেক মিয়া বলেন, প্রায় দুই একর জমিতে ধান রোপণের পর গভীর রাতে এভাবে ফসলের ক্ষতি করা হয়েছে। এতে আবদুর রহমানদের অনেক ক্ষতি হয়েছে। আমরা গ্রামবাসী চাই, তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনা হোক।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। অভিযুক্ত শফিকুল ইসলাম ও রাজু মিয়া বলেন, আমাদের জমিতে আমরা কেন স্প্রে করব? কে বা কারা স্প্রে করেছে, সেটি জানি না।

উপসহকারী কৃষি কর্মকর্তা ওলি আহাদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের কৃষি প্রণোদনার আওতায় আনা হবে।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, এ ঘটনায় দুই পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমবিএ দীর্ঘ শিক্ষাজীবনের শেষ ক্লাসে আবেগঘন স্ট্যাটাস শিক্ষার্থী মিতুর

এমবিএ দীর্ঘ শিক্ষাজীবনের শেষ ক্লাসে আবেগঘন স্ট্যাটাস শিক্ষার্থী মিতুর