ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরের মোহাম্মদপুর বাজারে নতুন বিসিআইসি সার ডিলার নিয়োগ রাজশাহীতে ৪র্থ মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাহমিনাকে অপহরণ, গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও প্রকাশ্যে অভিযুক্তরা দুর্গাপূজার শুভেচ্ছাবার্তা ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান রাবি শিক্ষার্থীর প্রাইভেট কারের চাপায় রিকশাচালক নিহত, শিশু সহ আহত ২ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা প্রধানমন্ত্রীর আসন্ন রাজশাহী সফর ঘিরে প্রস্তুতিমূলক সভা জেলা প্রশাসনের প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত ঈশ্বরদীতে ১১ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার মেয়ের লাঠির আঘাতে আহত পিতা, বিষাক্ত পদার্থ সেবনে মৃত্যু সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক বাগানে গাছের পাতা সংগ্রহ করতে গিয়ে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি ইমরান খানের পাশে থাকার বার্তা প্রেমিকা লেখার নেশার ঘোরে বাথটবে পড়ে গেলেন অর্জুন-গঙ্গা ইসরায়েলের নতুন নিরাপত্তা বিধি মানবে এয়ার ফ্রান্স ও স্মার্টউইংস হোয়াইট হাউসে প্রথম ব্রিফিংয়েই ট্রাম্পকে স্বামী বলে সম্বোধন, কেটি জাকারিয়ার

পাকিস্তানের পেশোয়ারে ক্লাস চলাকালীন ধসে পড়ল স্কুলের ছাদ! ৩২ শিশু-সহ মৃত এক শিক্ষক

  • আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০৬:৫২:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০৬:৫২:১৮ অপরাহ্ন
পাকিস্তানের পেশোয়ারে ক্লাস চলাকালীন ধসে পড়ল স্কুলের ছাদ! ৩২ শিশু-সহ মৃত এক শিক্ষক ছবি: সংগৃহীত
পাকিস্তানের পেশোয়ারে ভয়াবহ দুর্ঘটনা। বৃহস্পতিবার একটি বেসরকারি স্কুলে ক্লাস চলাকালীন আচমকাই ছাদ ভেঙে পড়ে ৩২ জন পড়ুয়া এবং এক শিক্ষকের মৃত্যু হয়েছে। পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মহম্মদ আসিম জানিয়েছেন, মৃতের সংখ্যা ৩৩। মোট ২০ জন আহত শিশুকে হাসপাতালে আনা হয়েছিল, যাদের বেশির ভাগকেই ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। তবে মাথায় গুরুতর চোট পাওয়া ৩ শিশু এখনও চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালে জারি করা হয়েছে জরুরি অবস্থা ।

ঘটনাটি ঘটে পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় অবস্থিত ‘আল খায়ের স্কুলে’। পেশোয়ারের ডেপুটি কমিশনার আফাক ওয়াজির জানান, ঘটনার সময় পড়ুয়ারা ক্লাসরুমেই ছিল। ‘রেসকিউ ১১২১’-এর মুখপাত্র বিলাল আহমেদ ফৈজ়ি জানিয়েছেন, “উদ্ধারকাজ সম্পূর্ণ শেষ হয়েছে। উদ্ধারকারী দল সমস্ত ধ্বংসস্তূপ সরিয়ে ফেলেছে এবং ঘটনাস্থলে আর কেউ আটকে নেই।” উদ্ধারকাজে গতি আনতে এবং অ্যাম্বুল্যান্স চলাচলের সুবিধার জন্য ট্র্যাফিক পুলিশকে ‘গ্রিন করিডর’ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন আতঙ্কিত অভিভাবকেরা। সামিউল্লাহ নামে এক অভিভাবক জানান, তিনি নিজে আট বছরের কম বয়সি তিন ছাত্রীকে উদ্ধার করেছেন। তাঁর কথায়, “সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ বাড়ি থেকে ফোন পেয়ে আমি ১০ মিনিটের মধ্যে ছুটে আসি। আমাদের পরিবারের ছয় শিশু এই স্কুলে পড়ে। ভেঙে পড়া দোতলার নীচে একতলার ক্লাসরুমেই ছিল আমার ছেলে। ভবনটার অবস্থা দেখে ভেবেছিলাম সে-ও হয়তো মারা গিয়েছে। কিন্তু পরে জানতে পারি, ঠিক ওই সময়েই জল খেতে যাওয়ার কারণে সে প্রাণে বেঁচে গিয়েছে।”

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। তাঁরা মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি দ্রুত উদ্ধারকাজ শেষ করা এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ দিয়েছেন। ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলির সুরক্ষা ব্যবস্থা নিয়ে পূর্ণাঙ্গ তদন্তেরও দাবি উঠেছে। ঘটনায় স্কুলের মালিককে গ্রেফতার করেছে পুলিশ।

পাকিস্তানে নিম্নমানের নির্মাণসামগ্রী এবং সুরক্ষাবিধির অভাবে বাড়ি বা শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদ ভেঙে পড়ার ঘটনা নতুন নয়। পাকিস্তানি সংবাদমাধ্যম ‘ডন’-এর প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক অতীতে দেশটিতে এমন একাধিক দুর্ঘটনা ঘটেছে। চলতি বছরের জুলাই মাসেই উমরকোট ও লাহৌরে স্কুলভবনের একাংশ ভেঙে অন্তত চার শিশুর মৃত্যু হয়। এর আগে জুন মাসে লাহৌরে একটি টিউশন সেন্টারের ছাদ ধসে ১৪ জন এবং দেরা গাজ়ি খানে অন্য একটি স্কুলের ছাদ ভেঙে চার পড়ুয়ার প্রাণ যায়। এ ছাড়াও গত কয়েক মাসে প্রবল বৃষ্টি ও দুর্বল পরিকাঠামোর জেরে পাকিস্তানের পাকপতন, গুজরাট ও ইসলামাবাদেও ছাদ ধসে একাধিক সাধারণ মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন