ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

কুমিল্লায় মা ও দুই সন্তানকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা, মামলা হয়নি এখনো

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ০৪:৫৭:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ০৪:৫৭:১৮ অপরাহ্ন
কুমিল্লায় মা ও দুই সন্তানকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা, মামলা হয়নি এখনো ছবি: সংগৃহীত
কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানাধীন কড়ইবাড়ি গ্রামে মাইকিং করে লোক জড়ো করে মা ও তার দুই সন্তানকে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় শুক্রবার (৪ জুলাই) দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি।

পুলিশ জানিয়েছে, নিহতদের পরিবারের কাউকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তবে শুক্রবার বিকেলের মধ্যে পরিবারের কেউ থানায় মামলা না করলে, পুলিশ বাদী হয়ে মামলা করবে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, “ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। নিহতদের পরিবারকে খুঁজে বের করার চেষ্টা চলছে। আজ বিকেলের মধ্যে মামলা না হলে পুলিশ নিজ উদ্যোগে মামলা করবে।”

এর আগে বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামে স্থানীয় লোকজন একটি মোবাইল ছিনতাই ও ‘মাদক ব্যবসার’ অভিযোগ তুলে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে এক নারীসহ তার দুই সন্তানকে। নিহতরা হলেন—জুয়েল মিয়ার স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৮), তার ছেলে রাসেল মিয়া (৩৫) এবং মেয়ে জোনাকি আক্তার (৩২)। হামলায় আহত হন রুবির আরেক মেয়ে রুমা আক্তার (২৫), যিনি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) চিকিৎসাধীন।

শুক্রবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে কুমেক হাসপাতালের ফরেনসিক বিভাগে নিহত তিনজনের ময়নাতদন্ত শুরু হয়। ময়নাতদন্ত শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় স্থানীয় মসজিদের মাইক ব্যবহার করে লোক ডেকে আনা হয়। এরপর জনতা একত্রিত হয়ে নির্যাতন চালায় রোকসানা ও তার সন্তানদের ওপর। হামলার নির্মমতা ও জনতার নিষ্ক্রিয়তা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র নিন্দার ঝড় তুলেছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন বলছে, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ