ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিজিবির অভিযানে ২ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বাঘায় নকল সাপ্লিমেন্ট কারখানার সন্ধান, দুই ট্রাক পণ্য ধ্বংস বাঘা ও চারঘাটে ট্যাপেন্টাডল ও এস্কাফসহ গ্রেপ্তার ৩ দশমিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ধর্ষণ ও যৌন নিপীড়নের চার অভিযোগে দোষী সাব্যস্ত রাসেল ব্র্যান্ড কমলনগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার দেশজুড়ে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরলেন প্রধানমন্ত্রী সুহানার লিপ-সিঙ্কে মুগ্ধ শাহরুখ, নিজেই মানলেন নিজের দুর্বলতা তৃতীয় বিয়ের চার মাসেই স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ছেন আমির খান জঙ্গলে নাবালিকাকে ধর্ষণের পর খুনের অভিযোগ স্ত্রীকে মৃত অবস্থায় পেয়ে মরদেহ টুকরো করার দাবি নরেশের স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৭ সদস্যকে হত্যার অভিযোগ ক্যাবচালকের বিরুদ্ধে রাবিতে ব্যাডমিন্টন কোর্ট নিয়ে সংঘর্ষ, তদন্তের নির্দেশ শেরপুরে জয় বাংলা স্লোগানে মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ৫ রাজশাহী বইমেলায় প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় দর্শনার্থীর ভিড়, বই বিক্রিতে হতাশা মান্দায় দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীবাসীকে জেলা পরিষদ প্রশাসকের বাণী

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০৬:০৪:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০৬:০৪:২৯ অপরাহ্ন
এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৭টায় বর্ণাঢ্য র‌্যালীটি সরকারি এডওয়ার্ড কলেজ থেকে বের হয়ে পৈলানপুর, চাঁদমারী মোড়, লাইব্রেরী বাজার, পুলিশ লাইন, আব্দুল হামিদ রোড পদক্ষিণ করে সরকারি এডওয়ার্ড কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন, পাবনা জেলা পরিষদের প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু।

সন্ধ্যায় কাশমেরী রেস্টুরেন্টে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল আউয়াল।

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার সভাপতি প্রফেসর ড. মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস. এম. আলাউদ্দিন পরাগের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা উকিল বার সমিতির সাবেক সভাপতি অ্যাড. আমিনুল ইসলাম পটল, পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ লি. এর সিনিয়র সহসভাপতি ফরিদুল ইসলাম, প্রফেসর অলিউল ইসলাম।

অনুষ্ঠানে ইঞ্জি. আবুল কালাম আজাদ ও সহকারী অধ্যাপক শফিকু রহমান শান্ত’র সম্পদনায় এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্মরণিকা “ভোরের পাখির” মোড়ক উন্মোচন করা হয় এবং ডা: নাজমুল হকের পরিচালনায় এডওয়ার্ড ফিটনেস ক্লাবের সদস্যদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় এডওয়ার্ড ফিটনেস ক্লাবের উপদেষ্টা শ্রী উত্তম কুমার কুন্ডু, এস.এম ইদ্রিস আলী, আবু বকর; অধ্যক্ষ তেলাওয়াত হোসেন, নুরুন্নবী খান হুমু, সাংগঠনিক সম্পাদক নূর-এ-ইসলাম উজ্জল, সোহানুর রহমান সোহান বিশ্বাস, এডওয়ার্ড ফিটনেস ক্লাবের কার্যকরী পরিষদের সদস্য ও সাধারণ সদস্যসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়

পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়