ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টিউলিপের নতুন চমক: ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি হাসিনার সমর্থকদের বিক্ষোভে সহিংসতা, ইউনূসের বাড়িতে আগুন যুক্তরাষ্ট্রে ডেকে নিয়ে ব্রিটিশ নারীকে হত্যা মোহনপুর ঘাসিগ্রামে আ,লীগের লকডাউনের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ২৪ নং ওয়ার্ডবাসীর দাবি পূরণে প্রকৌশলীদের তাৎক্ষণিক নির্দেশনা দিলেন রাসিক প্রশাসক পরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি নগরীজুড়ে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪৮ আদালতের নির্দেশনায় ৫ ঘণ্টায় পিতার হেফাজত থেকে শিশু উদ্ধার পাবনা-ঢাকা রুটে চালু হলো দুই আন্তঃনগর ট্রেন রাজশাহীর তানোরে কৃষক নুরের সাত বছরের গবেষণায় খরাসহনশীল ধানের উদ্ভাবন রাজশাহী কলেজে শোভাযাত্রা-সাংস্কৃতিক আয়োজনে বিশ্ব দর্শন দিবস উদ্‌যাপন মানুষের চেয়ে অনেক তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারে কাক! রাবিতে ইসলামিক স্টাডিজ অ্যালামনাই সম্মিলন ১৯ ডিসেম্বর নিয়ামতপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত বাঘায় পরিত্যক্ত ৭টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার, সড়ক অবরোধ মামলায় গ্রেপ্তার ১ রাজশাহীতে নৈরাজ্য মোকাবিলায় মাঠে রয়েছে বিএনপি: সুইট মেকআপের আড়ালে লুকিয়ে দীর্ঘ ক্লান্তি! ত্বকের ক্ষতি রুখতে কী ব্যবস্থা নেবেন? গায়ে পোশাক আঁটছিলই না অনন্যার, একটি বিশেষ মাসাজ করাতেই কাজ হল এক লাখে এক জনের হয় ভ্যাম্পায়ার রোগ? সইফ আলি খানকে প্রাণনাশের হুমকি!

আত্রাইয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২

  • আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০৫:৫৯:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০৫:৫৯:৫৬ অপরাহ্ন
আত্রাইয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২ আত্রাইয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২
নওগাঁর আত্রাইয়ে পুলিশ ও স্থানীয় জনতার তৎপরতায় চুরি করে পালিয়ে যাওয়ার সময় একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে আত্রাই থানা পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) উপজেলার আত্রাই বাজার এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার এবং আসামীদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আত্রাই থানার একটি চৌকস টিম আত্রাই বাজার এলাকায় নাইট ডিউটি তদারকিতে নিয়োজিত ছিল। এ সময় একটি মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা

করলে পুলিশ ও স্থানীয় জনতার সহায়তায় প্রথমে অপরাধের সাথে জড়িত মো. আবু বক্কর সিদ্দিক (১৪) নামের এক কিশোরকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত আবু বক্কর সিদ্দিক আত্রাই উপজেলার দারিয়া গাথি গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চোর চক্রের সহযোগী আসামী মো. সাদিকুল ইসলাম সাজু (২৩)-কে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত সাদিকুল ইসলাম রাজশাহী জেলার বাগমারা উপজেলার বারুইপাড়া গ্রামের মো. বাবু মণ্ডলের ছেলে। অভিযানকালে তাদের হেফাজত থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় আত্রাই থানায় পেনাল কোডের ৩৭৯/৪১১ ধারায় একটি মামলা রুজু করে গ্রেপ্তারকৃত উভয় আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার (ওসি) মাহবুব আলম বলেন, জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দে‌শে আত্রাই উপজেলায় সব ধরনের

অপরাধ ও চুরি-ছিনতাই রোধে পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে। পুলশ ও স্থানীয় সচেতন জনতার তাৎক্ষণিক সহায়তায় আমরা চোরাই মোটরসাইকেলসহ আসামীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। অপরাধীদের বিরুদ্ধে আত্রাই থানা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪৮

নগরীজুড়ে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪৮