ঢাকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন নবনিযুক্ত রাসিক প্রশাসক নগরীর নওদাপাড়ায় বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার রাজশাহীতে হারানো ৪১ মোবাইল ফোন মালিকদের ফেরত দিল পুলিশ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি' র সাধারণ নির্দেশনা গোদাগাড়ীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের আহ্বান ভূমিমন্ত্রীর রাসিকের দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত প্রশাসক মাহফুজুর রহমান রিটন শহিদ জিয়ার দেখানো পথে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবো: ভূমিমন্ত্রী রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি' র গণবিজ্ঞপ্তি রাজশাহী জেলা পরিষদ প্রশাসক হিসেবে যোগদান করলেন অ্যাডভোকেট এরশাদ গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান ব্যায়াম হোক মজার ছলে নোয়াখালীতে গৃহবধূ হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা ঘুম থেকে উঠেই গলা শুকিয়ে আসে, নেপথ্যে থাকতে পারে আরও কিছু শারীরিক সমস্যা প্রকাশ পেল সিয়াম-সুস্মিতার ‘শুদ্ধতার প্রেম’ নোয়াখালীতে কাভাড ভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক যুদ্ধজাহাজ নিয়ে ট্রাম্পের হুমকির জবাব দিল চীন শবে কদরের ফজিলত ও ৫ আমল তানোরে এতিমখানা ও মাদ্রাসায় সৌদির উপহারের খেজুর বিতরণ

ইরানে হামলার পর ইসরাইলি যুদ্ধবিমান থেকে অব্যবহৃত বোমা ফেলা হতো গাজায়!

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ০৪:৫৪:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ০৪:৫৪:১৫ অপরাহ্ন
ইরানে হামলার পর ইসরাইলি যুদ্ধবিমান থেকে অব্যবহৃত বোমা ফেলা হতো গাজায়! ছবি: সংগৃহীত
গাজায় ইসরাইলি বাহিনীর বর্বরতার আরও এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে। জানা গেছে, গেল মাসে ইরানে হামলার জন্য মোতায়েন করা ইসরাইলি যুদ্ধবিমানগুলো অভিযান শেষে ফেরার পথে অব্যবহৃত বোমাগুলো ফেলত গাজা উপত্যকায়।

ইসরাইলি বিমান বাহিনীর সূত্রের বরাত দিয়ে বুধবার (৩ জুলাই) ইসরাইলি সংবাদমাধ্যম মারিভ জানিয়েছে, ইরানের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য পাঠানো ইসরাইলি যুদ্ধবিমানগুলো কেবল আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত ছিল না, বরং আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য অস্ত্রও ছিল। 
 
প্রতিবেদনে বলা হয়, অভিযান শেষ করার পর, কিছু পাইলট গাজার যুদ্ধ নিয়ন্ত্রণ কক্ষের দিকে ফিরে যেতেন এবং উত্তর গাজা উপত্যকা ও দক্ষিণ খান ইউনিস গভর্নরেটে দখলদার বাহিনীকে ‘সহায়তা’ করার জন্য অব্যবহৃত বোমা ফেলে দেয়ার প্রস্তাব দেন।
 
এতে আরও জানানো হয়, ওই সময় পাইলটদের পরামর্শকে স্বাগত জানানো হয়েছিল এবং একপর্যায়ে এটি ‘নিয়মিত হয়ে ওঠে’। 
 
এমনকি ইসরাইলি বিমান বাহিনীর কমান্ডার মেজর জেনারেল টোমার বার, বাহিনীর সমস্ত স্কোয়াড্রনে এই উদ্যোগটি সম্প্রসারণ এবং এটিকে একটি প্রোটোকল করার নির্দেশ দিয়েছিলেন।
 
প্রতিবেদন অনুসারে, ১৩ থেকে ২৪ জুনের মধ্যে ইরানের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে ফিরে আসা কয়েক ডজন ইসরাইলি যুদ্ধবিমান প্রতিদিন গাজার ওপর দিয়ে উড়েছে এবং সেখানে শত শত বোমা ফেলা হয়।
 
ইসরাইলি বিমান বাহিনীর একজন কর্মকর্তার ভাষ্য, ‘নতুন করে উড্ডয়নের পর হামলা চালানোর পরিবর্তে, যেসব বিমান ইতোমধ্যেই আকাশে ছিল, তারাই অভিযান পরিচালনা করেছে।’ 
 
এদিকে, ইসরাইলের সামরিক বাহিনীও স্বীকার করেছে যে গত মাসে ইরানের বিরুদ্ধে আগ্রাসনের সময় গাজায় ভারি বিমান হামলা চালানো হয়। সূত্র: প্রেস টিভি

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন নবনিযুক্ত রাসিক প্রশাসক

হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন নবনিযুক্ত রাসিক প্রশাসক