ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি পরিচালকের কাছ থেকে রাত কাটানোর প্রস্তাব পান অভিনেত্রী, এরপর যা ঘটল ইরানে গিয়ে কিডনি বিক্রি করে দেশে ফেরেন ছামছুল, অতঃপর... সাতকানিয়ার হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার স্কুলে প্রধান শিক্ষক ও শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল সড়ক দুর্ঘটনা রোধে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন পুলিশের নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ২ বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন মনিকা, অতঃপর... হাটহাজারীতে এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার কাটাখালী থানার মিডিলচরে ভারতীয় মদ জব্দ লালপুরে পরিত্যক্ত ব্যাগে গুলি ও ওয়াকিটকি উদ্ধার বিরোধী দলকে ভোট দিলে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন বাধাগ্রস্ত হবে,নির্বাচনী প্রচারনায়-মির্জা ফয়সল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না- ইসি সানাউল্লাহ মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের ‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে স্কুলের ভেতরেই শিক্ষক-শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল এবার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিতে বয়স নির্ধারণ অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু এক রাতেই ইউক্রেনের ৯০২ ড্রোন ভূপাতিত: রাশিয়া

বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি

  • আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০৯:৩৯:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০৯:৩৯:২২ অপরাহ্ন
বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি
বলিউড অভিনেত্রী সেলিনা জেটলির ব্যক্তিগত জীবন ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। অস্ট্রিয়ান হোটেল ব্যবসায়ী পিটার হাগের সঙ্গে দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে বিচ্ছেদ, সন্তানদের থেকে দূরে থাকা এবং সম্পত্তি নিয়ে আইনি জটিলতায় কঠিন সময় পার করছেন অভিনেত্রী। তার অভিযোগ, ১৫তম বিবাহবার্ষিকীতে বিশেষ উপহারের কথা বলে তাকে ডেকে নিয়ে দেওয়া হয়েছিল বিবাহবিচ্ছেদের নোটিস।

২০১০ সালে ভালোবেসে পিটার হাগকে বিয়ে করেন সেলিনা। কিন্তু সেই দাম্পত্য জীবনের ইতি টানার প্রক্রিয়া তার জন্য হয়ে উঠেছে দুঃসহ অভিজ্ঞতা। অভিনেত্রীর দাবি, ২০২৫ সালের সেপ্টেম্বরের শুরুতে বিবাহবার্ষিকী উপলক্ষে সারপ্রাইজ উপহারের কথা জানিয়ে তাকে পোস্ট অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, উপহার নয়, তার জন্য অপেক্ষা করছিল বিবাহবিচ্ছেদের নোটিস।

সেলিনার দাবি, পরিস্থিতির কারণে অস্ট্রিয়ায় থাকা তার পক্ষে কঠিন হয়ে পড়ে। স্থানীয় প্রতিবেশীদের সহায়তায় জরুরি কাগজপত্র ও মায়ের স্মৃতিবিজড়িত কিছু শাড়ি নিয়ে গত বছরের ১২ অক্টোবর মুম্বাইয়ে ফিরে আসেন তিনি।

অভিনেত্রীর ব্যক্তিগত জীবনেও রয়েছে গভীর শোকের স্মৃতি। ২০১২ সালে যমজ পুত্রসন্তানের মা হন সেলিনা। পরে ২০১৭ সালে আবারও যমজ সন্তানের জন্ম দেন তিনি। তবে জন্মগত হৃদরোগের কারণে জন্মের পরই মারা যায় তার এক সন্তান শামশের।

বর্তমানে সেলিনার তিন ছেলে উইনস্টন, ভিরাজ ও আর্থার অস্ট্রিয়ায় তাদের বাবার কাছে রয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী। তার অভিযোগ, প্রাক্‌-বিবাহকালীন সম্পত্তির অধিকার নিয়ে আদালতে মামলা করার পর থেকেই সন্তানদের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এমনকি অস্ট্রিয়ায় আইনি কাজে গিয়েও সন্তানদের সঙ্গে দেখা করতে পারেননি বলে দাবি করেছেন তিনি।

সন্তানদের ফিরে পেতে গত এক বছর ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন সেলিনা। একই সঙ্গে মামলা পরিচালনার খরচ জোগাড় করতেও নানা সমস্যার মুখে পড়ছেন বলে অভিযোগ তার। অভিনেত্রীর দাবি, স্বামীর আইনজীবীরা তাকে মামলা চালানোর অর্থ না থাকলে অস্ট্রিয়ায় গিয়ে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করার পরামর্শ দিয়েছিলেন।

এ ছাড়া তার অভিযোগ, ব্যাংক হিসাবগুলো জব্দ করা হয়েছে এবং ভারতে তার নিজস্ব প্রাক্‌-বিবাহকালীন সম্পত্তি জোরপূর্বক বিক্রি করে দেওয়ার চেষ্টা চলছে।

বর্তমানে গার্হস্থ্য নির্যাতন-সংক্রান্ত আইনসহ মুম্বাই ও অস্ট্রিয়ার আদালতে একাধিক আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন সেলিনা জেটলি। দাম্পত্য সম্পর্কের টানাপোড়েনের পাশাপাশি সন্তানদের সঙ্গে বিচ্ছিন্নতা ও সম্পত্তি নিয়ে বিরোধ—সব মিলিয়ে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী।

তবে এসব অভিযোগের বিষয়ে পিটার হাগ বা তার আইনজীবীদের বক্তব্য এখানে পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির

​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির