চট্টগ্রামের সাতকানিয়ায় তাহসান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহিউদ্দিনকে (৩০) ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-১০, ঢাকার যৌথ দল।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ৯টা ৫ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল ইউটার্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মহিউদ্দিনের অবস্থান শনাক্ত করে যৌথ দল। তিনি মামলাটির এজাহারে তিন নম্বর আসামি হিসেবে উল্লেখ রয়েছেন।
সাতকানিয়া থানায় গত ৯ সেপ্টেম্বর দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলাটি করা হয়। গ্রেপ্তারের পর মহিউদ্দিনকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য যাত্রাবাড়ী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক