সড়ক দুর্ঘটনা রোধ, ট্রাফিক আইন মেনে চলায় জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে রাজশাহীতে রোড ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা শাখা। জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৫টায় মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্ট চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির প্রতিপাদ্য ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।
কর্মসূচিতে অংশ নেন নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহ্সান টিটু, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণাবিষয়ক সম্পাদক শিউলী আকতার জেমি, কার্যনির্বাহী সদস্য সবুজ, শহীদ ও পিন্টু। এ ছাড়া সংগঠনের সদস্য সাগর, সাফিয়া, রাহাত, রুকু, ইমন, হামিম, সিয়াম, নুর হোসেন, মাসরাফি, আনিস ও কায়েসসহ অন্যরা উপস্থিত ছিলেন।
জাতীয় নিরাপদ সড়ক দিবস সামনে রেখে মাসব্যাপী এ কর্মসূচির মাধ্যমে সড়ক ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং দুর্ঘটনা প্রতিরোধে জনসাধারণকে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে সংগঠনটি।
মোঃ মাসুদ রানা রাব্বানী :