ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে সাংবাদিক ইউনিয়নের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় শিল্পী-সাহিত্যিকদের পূর্ণাঙ্গ ডিজিটাল ডাটাবেজ করবে শিল্পকলা একাডেমি রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

‘আমাকে পাকিস্তানি হিসেবে দিব্যি চালিয়ে দেওয়া যায়’: কারিনা কাপুর

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ০৪:৫১:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ০৪:৫১:৫৪ অপরাহ্ন
‘আমাকে পাকিস্তানি হিসেবে দিব্যি চালিয়ে দেওয়া যায়’: কারিনা কাপুর ছবি: সংগৃহীত
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে ভারত-পাকিস্তান সাংস্কৃতিক আদানপ্রদান বন্ধ। এই মুহূর্তে পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের ভারতে আসা-যাওয়া বন্ধ। পরিস্থিতি এতটাই সংবেদনশীল যে, সমাজমাধ্যমে পাকিস্তানি ক্রিকেটতারকা থেকে নায়ক-নায়িকাদের কার্যকলাপ দেখা যায় না ভারতে। কয়েক বছর আগেও পরিস্থিতি এমন ছিল না। দু’দেশের মধ্যে সৌজন্যের সম্পর্ক ছিল। প্রতিবেশী রাষ্ট্রের তারকারা ভারতে এসে কাজ করতেন। ভারতের তারকাদের সে দেশে জনপ্রিয়তার কথা কারও অজানা নয়। শাহরুখ খান থেকে মাধুরী দীক্ষিত কিংবা কারিনা কাপূরদের জনপ্রিয়তা ও হিন্দি ছবির প্রতি সে দেশের মানুষের ভালবাসার কথা অজানা নয়। এক সাক্ষাৎকারে করিনা মন্তব্য করে বসেন, তাঁকে পাকিস্তানি হিসেবে দিব্যি চালিয়ে দেওয়া যায়!

কারিনা তাঁর কেরিয়ারের শুরুতেই ‘রিফিউজি’ ছবিতে পাকিস্তানি মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। তার পর ‘কুরবান’ ছবিতেও প্রতিবেশী রাষ্ট্রের নাগরিক হিসেবে তাঁকে দেখা যায়। এ ছাড়াও ২০১২ সালে পাকিস্তানে এক অনুষ্ঠানে অভিনেত্রী নিজেই জানান, স্বামী সাইফ আলি খানের বেশ কিছু আত্মীয়-পরিজন এখনও পাকিস্তানে রয়েছেন। তাঁরা প্রায়ই ফোন করে পাকিস্তানে আসার নিমন্ত্রণ জানান। করিনাও জানান, সময় সুযোগ পেলে নিশ্চয় যাবেন। পাশাপাশি কারিনা বলেন, ‘‘আমি কেরিয়ারের শুরুতেই পাকিস্তানি মেয়ের চরিত্রে অভিনয় করেছি। তাই হয়তো আমাকে পাকিস্তানি বলে দিব্যি চালিয়ে দেওয়া যায়।’’ করিনা বছর দশেক আগেও পাকিস্তানে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন। সেখানকার শিশুকন্যাদের পড়াশোনার গুরুত্ব কতটা, তা বোঝাতেই সেখানে যেতে চেয়েছিলেন।

মাসকয়েক আগে দুবাই গিয়েছিলেন কারিনা। সেখানে গিয়েই পাকিস্তানি পোশাকশিল্পী ফরাজ মানানের সঙ্গে দেখা হয় অভিনেত্রীর। অতীতেও একাধিক বার ফরাজের পোশাক সংস্থার ‘মুখ’ হিসেবে কাজ করেছেন করিনা। দুবাইয়েও তাঁরই বিপণি সংস্থার অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন করিনা। সেই অনুষ্ঠানের বেশ কিছু ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন ফরাজ। পহেলগাঁও কাণ্ডের পরে পাকিস্তানি পোশাকশিল্পীর সঙ্গে কারিনা কাপূর খানের সেই সব ছবি ঘিরে বিস্তর বিতর্ক হয়। এখন অবশ্য সবকিছু স্বাভাবিক।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক