ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি পরিচালকের কাছ থেকে রাত কাটানোর প্রস্তাব পান অভিনেত্রী, এরপর যা ঘটল ইরানে গিয়ে কিডনি বিক্রি করে দেশে ফেরেন ছামছুল, অতঃপর... সাতকানিয়ার হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার স্কুলে প্রধান শিক্ষক ও শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল সড়ক দুর্ঘটনা রোধে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন পুলিশের নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ২ বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন মনিকা, অতঃপর... হাটহাজারীতে এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার কাটাখালী থানার মিডিলচরে ভারতীয় মদ জব্দ লালপুরে পরিত্যক্ত ব্যাগে গুলি ও ওয়াকিটকি উদ্ধার বিরোধী দলকে ভোট দিলে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন বাধাগ্রস্ত হবে,নির্বাচনী প্রচারনায়-মির্জা ফয়সল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না- ইসি সানাউল্লাহ মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের ‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে স্কুলের ভেতরেই শিক্ষক-শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল এবার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিতে বয়স নির্ধারণ অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু এক রাতেই ইউক্রেনের ৯০২ ড্রোন ভূপাতিত: রাশিয়া পরিচালকের কাছ থেকে রাত কাটানোর প্রস্তাব পান নীতি টেলর

কাটাখালী থানার মিডিলচরে ভারতীয় মদ জব্দ

  • আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০৯:০৮:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০৯:০৮:১৪ অপরাহ্ন
কাটাখালী থানার মিডিলচরে ভারতীয় মদ জব্দ কাটাখালী থানার মিডিলচরে ভারতীয় মদ জব্দ
রাজশাহীতে অভিযান চালিয়ে ৬৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর কাটাখালী থানার মিডিলচর নদীর পাড়সংলগ্ন একটি জঙ্গল থেকে এসব মদ জব্দ  করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সূত্রে জানা গেছে, তালাইমারী বিওপির একটি আভিযানিক দল কাটাখালী থানার মিডিলচর নদীর পাড় এলাকায় অভিযান চালায়। এ সময় বিক্রির উদ্দেশ্যে জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখা ১২ বোতল ম্যাজিক মোমেন্টস, ১১ বোতল ম্যাকডোয়েলস, ৩৫ বোতল ইম্পেরিয়াল ব্লু ও সাত বোতল রয়্যাল স্ট্যাগ ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, জব্দ করা মদ কাটাখালী থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা অনুষ্ঠিত

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা অনুষ্ঠিত