ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি পরিচালকের কাছ থেকে রাত কাটানোর প্রস্তাব পান অভিনেত্রী, এরপর যা ঘটল ইরানে গিয়ে কিডনি বিক্রি করে দেশে ফেরেন ছামছুল, অতঃপর... সাতকানিয়ার হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার স্কুলে প্রধান শিক্ষক ও শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল সড়ক দুর্ঘটনা রোধে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন পুলিশের নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ২ বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন মনিকা, অতঃপর... হাটহাজারীতে এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার কাটাখালী থানার মিডিলচরে ভারতীয় মদ জব্দ লালপুরে পরিত্যক্ত ব্যাগে গুলি ও ওয়াকিটকি উদ্ধার বিরোধী দলকে ভোট দিলে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন বাধাগ্রস্ত হবে,নির্বাচনী প্রচারনায়-মির্জা ফয়সল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না- ইসি সানাউল্লাহ মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের ‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে স্কুলের ভেতরেই শিক্ষক-শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল এবার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিতে বয়স নির্ধারণ অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু এক রাতেই ইউক্রেনের ৯০২ ড্রোন ভূপাতিত: রাশিয়া পরিচালকের কাছ থেকে রাত কাটানোর প্রস্তাব পান নীতি টেলর

লালপুরে পরিত্যক্ত ব্যাগে গুলি ও ওয়াকিটকি উদ্ধার

  • আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০৯:০৫:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০৯:০৫:০৭ অপরাহ্ন
লালপুরে পরিত্যক্ত ব্যাগে গুলি ও ওয়াকিটকি উদ্ধার লালপুরে পরিত্যক্ত ব্যাগে গুলি ও ওয়াকিটকি উদ্ধার
 
নাটোরের লালপুরে পদ্মা নদীর তীরবর্তী এলাকা থেকে দুই রাউন্ড গুলি, একটি ওয়াকিটকি ও একটি চার্জার উদ্ধার করেছে এসআরবি-৫-এর সদস্যরা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে উপজেলার লালপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।

এসআরবি-৫-এর রাজশাহী সিপিসি-২, নাটোর ক্যাম্পের সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন, লালপুর থানা থেকে প্রায় দেড় কিলোমিটার পশ্চিমে পদ্মা নদীর প্রায় ১০ গজ উত্তরে একটি তালগাছের গোড়ায় সন্দেহজনক অবস্থায় একটি শপিং ব্যাগ পড়ে রয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযানিক দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করে।

এ সময় ব্যাগের ভেতর থেকে দুই রাউন্ড গুলি, একটি ওয়াকিটকি ও একটি ওয়াকিটকি চার্জার পাওয়া যায়। পরে বিধি অনুযায়ী সেগুলো জব্দ করা হয়।

উদ্ধার করা সামগ্রী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তবে এসব সরঞ্জাম কারা এবং কী উদ্দেশ্যে সেখানে রেখেছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।


নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা অনুষ্ঠিত

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা অনুষ্ঠিত