ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোরে ১০৬ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার নগরীজুড়ে জুয়া ও মাদক কারবারী সহ গ্রেফতার ৫ রাজশাহী সিমান্তে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ভারতীয় পণ্য জব্দ মনের অসুখ সারানোর প্রতিষেধক তৈরি করে ফেললেন বিজ্ঞানীরা ঠান্ডার আমেজে সর্দি-কাশি সারছে না, অ্যান্টিবায়োটিক নয় শরীর সারবে তিন রকম চায়ে পবায় নিবন্ধন ছাড়াই সমবায়ের নামে ঋণ ব্যবসার অভিযোগ বিজয়কে নিয়ে বিতর্ক, ফুঁসে উঠলেন রশ্মিকা মন্দানা ছ’বছরের দাম্পত্যে ইতি ঘটিয়ে বিচ্ছেদের পথে বীর-সপনা! স্বামীর বিরুদ্ধে কী ইঙ্গিত গায়িকার বিচ্ছেদ নিয়ে অবশেষে মুখ খুললেন গৌরব মৃত্যুর প্রথম রাত কেমন হবে। বাড়ি ফেরার পথেই শেষ নিঃশ্বাস, ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত নির্বাহী পরিচালকের প্রচেষ্টায় বদলে যাচ্ছে বরেন্দ্রের সেচব্যবস্থা রাজশাহী মহানগর যুবদলে রদবদল, যুগ্ম আহ্বায়ক সৌরভ ও সনি সিংড়ায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১ শয়নকক্ষের ড্রয়ারে মাদকের মজুত; ঠাকুরগাঁওয়ে ৮৫০ পিস ট্যাপেন্টাডল,দেশি বিদেশি মদসহ যুবক আটক পীরগঞ্জে ইএসডিও'র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী ঈশ্বরদীতে রাশিয়ানদের টার্গেট করে ভেজাল মদের রমরমা বাণিজ্য, আটক দুই হিলিতে পা টিপে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ

বিরোধী দলকে ভোট দিলে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন বাধাগ্রস্ত হবে,নির্বাচনী প্রচারনায়-মির্জা ফয়সল

  • আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০৯:০৪:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০৯:০৪:৫৮ অপরাহ্ন
বিরোধী দলকে ভোট দিলে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন বাধাগ্রস্ত হবে,নির্বাচনী প্রচারনায়-মির্জা ফয়সল বিরোধী দলকে ভোট দিলে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন বাধাগ্রস্ত হবে,নির্বাচনী প্রচারনায়-মির্জা ফয়সল
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রচারণা এখন তুঙ্গে। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের কৃষ্টপুর এলাকায় ভোটারদের মাঝে গিয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন বলেন, বিরোধী দল ক্ষমতার কাছাকাছি থাকলে এলাকার উন্নয়ন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

প্রচারণাকালে তিনি বলেন, সরকারি দলের প্রার্থী হিসেবে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ভোটের মাঠে আছেন। ভোটাররা তাঁকে নির্বাচিত করে সংসদে পাঠালে ঠাকুরগাঁওয়ে চলমান উন্নয়নকাজ আরও বিস্তৃত করার সুযোগ তৈরি হবে। তাঁর মতে, বিরোধী দলের কেউ নির্বাচিত হলে প্রত্যাশিত গতিতে উন্নয়নকাজ এগিয়ে নেওয়া কঠিন হয়ে পড়তে পারে।

কৃষ্টপুরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়ের সময় মির্জা ফয়সল এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন এবং বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। সাধারণ মানুষের চাহিদা ও প্রত্যাশা জেনে ভবিষ্যতে সেগুলো পূরণে কাজ করার অঙ্গীকারও করেন তিনি। ভোটারদের সমর্থন চেয়ে তিনি বলেন, জনগণের পাশে থেকে এলাকার অগ্রগতিতে ভূমিকা রাখতে চান।

উপনির্বাচন ঘিরে ঠাকুরগাঁও-১ আসনের বিভিন্ন এলাকায় এখন প্রার্থীদের দিনভর প্রচারণা চলছে। প্রতিটি প্রার্থীই নিজ নিজ পরিকল্পনা ও প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। এতে স্থানীয় পর্যায়ে নির্বাচনি আমেজও ক্রমেই বাড়ছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার