ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে: আল জাজিরা রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী, সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয় আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত, মুগ্ধ অতিথিরা সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত কামব্যাক কোরিয়ার

অভ্যন্তরের বিদ্রোহ

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ০৪:৪৪:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ০৪:৪৪:৫৬ অপরাহ্ন
অভ্যন্তরের বিদ্রোহ ফাইল ফটো
অভ্যন্তরের বিদ্রোহ
সবুজ বিপ্লব

শব্দেরা আজকাল মুখোশে ঢাকা—
তাদের শুদ্ধতা নেই, কেবল ছলনায় পাকা।
একটি জাতি দাঁড়িয়ে থাকে আয়নার সামনে,
নিজস্ব ছায়ায় মুগ্ধ— ভাবে, “এই তো শ্রেষ্ঠ আমি!”

মাঠ জুড়ে তরুণেরা হেঁটে চলে খালি পায়ে,
বুকে দাউ দাউ আগুন, চোখে অনিদ্রা-ভরা স্বপ্ন—
আর দূরে, বিশ্ববিদ্যালয়ের পাথুরে করিডরে
বুদ্ধির শকুনেরা ছক আঁকে,
কীভাবে ভেঙে ফেলবে সম্ভাবনার হাড়গোড়।

তুমি বলেছিলে— “জাগো, শেকড়ের দিকে ফিরো,”
কিন্তু শহর আজ কোলাহলে গ্রাস করে আত্মার স্বর।
জন্ম নেয় এক আত্মবিস্মৃত জনতা—
যাদের মুখে নেই প্রশ্ন: “আমি কে? কোথায় আমার জন্মচিহ্ন?”

আমি কবি—তবু কণ্ঠে নেই আরাধনার সুর,
আমার কলম খোঁজে রক্ত, খোঁজে বিদ্রোহের ব্যাকরণ।
যেখানে ছফার মনন নেই, নজরুলের ধ্বনি নেই—
সেখানে কি কবিতা বাঁচে? না কি নিঃশব্দে ঝরে বেদনাজর্জর?

তবু আমি লিখি— প্রতিটি স্তবকে এক অদৃশ্য বিস্ফোরণ,
আমার অক্ষরে ফিরে আসে মাঠফাটা কৃষকের মুখ,
ছিন্নমূল ছাত্রের নিষ্ফল জিজ্ঞাসা, গাঁয়ের ধুলিমাখা গামছা—
আর কিছু অনুচ্চারিত প্রশ্ন
যা আজও আমাদের ভিতরে দাউ দাউ করে জ্বলে—
অভ্যন্তরের এক নিরব বিদ্রোহ হয়ে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর