ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

মোহরানা কমাতে তালাক ও ২য় বিয়ে, কিছুই জানেনা গৃহবধূ

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ০৪:৩২:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ০৪:৩২:০৮ অপরাহ্ন
মোহরানা কমাতে তালাক ও ২য় বিয়ে, কিছুই জানেনা গৃহবধূ প্রতিকী ছবি
নাটোরের গুরুদাসপুরে পাঁচলক্ষ টাকার দেনমোহর কাল হয়ে দাঁড়িয়েছে গৃহবধূ ইতি খাতুনের জীবনে। উপজেলার মশিন্দা শিকারপাড়া গ্রামের দরিদ্র কৃষক আফাজ প্রামাণিকের মেয়ে ইতি (১৯)। গত বছরের ২৬ ডিসেম্বর চাঁচকৈড় কাচারিপাড়া মহল্লার সবজি বিক্রেতা জালাল উদ্দিনের ছেলে নাইমুল ইসলাম জুয়েলের সাথে তার আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। 

ইতির মামা আব্দুল বারী বলেন, বিয়ের কয়েকদিন পরেই ইতির শ্বাশুড়ি নিলুফা বেগম তাদের কাছ থেকে জরুরী প্রয়োজন দেখিয়ে ২ লাখ ৪০ হাজার টাকা ধার নেন। এরপর জুয়েল ও তার মা নিলুফা স্থানীয় আব্দুল লতিফ কাজীর যোগসাজসে গত ২২ জানুয়ারী গোপনে ভুয়া তালাকনামা তৈরি করেন। আবার ওই কাজীকে দিয়েই একই কায়দায় ১৫ মার্চ ইতি ও জুয়েলের দ্বিতীয় বিয়ের নিকাহনামা তৈরি করানো হয়। মোহরানার টাকা আত্মসাৎ করতেই ইতির সাথে প্রতারণা করে তার স্বামী-শ্বাশুড়ি। 

ইতির বাবা আফাজ উদ্দিন বলেন, স্বামী-শ্বাশুড়ির সাথে ইতির কোনো দ্বন্দ্ব ফ্যাসাদ নেই। শুধু ২ লাখ ৪০ হাজার টাকা আত্মসাৎ করতে এবং ৫ লাখ টাকার দেনমোহর দেড়লক্ষ টাকা করতে ওই ভুয়া তালাক এবং দ্বিতীয় বিয়ের কাগজ তৈরির নাটক করেন ইতির স্বামী-শ্বাশুড়ি।

ভুক্তভোগী ইতি বলেন, তালাক ও দ্বিতীয় বিয়ের বিষয়ে আমি ও আমার বাবা-মা কেউ জানতো না। শুধু কোরআন শিক্ষা দেওয়ার নামে একবার রঙিন কাগজে স্বাক্ষর নেন আমার শ্বাশুড়ি। দ্বিতীয় বিয়ের ভুয়া কাগজ করেই ক্ষান্ত হননি তিনি। এফিডেভিট কাগজপত্রও তৈরি করেছেন। এরপর আমাকে কৌশলে বাপের বাড়িতে তাড়িয়ে দেন শ্বাশুড়ি। 

জানা যায়, সম্প্রতি এসব ঘটনা জানাজানি হলে গুরুদাসপুর থানায় অভিযোগ দেন ইতির বাবা। এ নিয়ে শালিস দরবারও হয়। অভিযুক্ত জুয়েল ও তার মা ২ লাখ টাকায় মিমাংসার প্রস্তাব দিলে ইতির পরিবার তা প্রত্যাখান করে। 

অভিযুক্ত শ্বাশুড়ি নিলুফা বেগম বলেন, আমার ছেলে রাগের বশবর্তি হয়ে ইতিকে ২২ জানুয়ারী তালাক দিলেও ১৫ মার্চ তারা পুনরায় বিয়ে করে। প্রথম বিয়েতে ৫ লাখ টাকা কাবিন থাকলেও দ্বিতীয় বিয়েতে দেড়লক্ষ টাকা মোহরানা কেনো জানতে চাইলে এ প্রসঙ্গ এড়িয়ে যান শ্বাশুড়ি নিলুফা।

মশিন্দা ইউপি চেয়ারম্যান আব্দুল বারী বলেন, ইতিকে তালাক দেওয়ার কোনো কাগজ পাইনি। তালাকের কাগজ ইউনিয়ন পরিষদে কেনো আসেনি সে ব্যাপারে সংশ্লিষ্ট কাজীকে নোটিশ করা হবে।

কাজী আব্দুল লতিফ জানান, তালাক এবং বিয়ের ঘটনা সত্য। আগেপিছে কি হয়েছে তা আমার দেখার বিষয় না।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী