ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাহমিনাকে অপহরণ, গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও প্রকাশ্যে অভিযুক্তরা দুর্গাপূজার শুভেচ্ছাবার্তা ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান রাবি শিক্ষার্থীর প্রাইভেট কারের চাপায় রিকশাচালক নিহত, শিশু সহ আহত ২ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা প্রধানমন্ত্রীর আসন্ন রাজশাহী সফর ঘিরে প্রস্তুতিমূলক সভা জেলা প্রশাসনের প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত ঈশ্বরদীতে ১১ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার মেয়ের লাঠির আঘাতে আহত পিতা, বিষাক্ত পদার্থ সেবনে মৃত্যু সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক বাগানে গাছের পাতা সংগ্রহ করতে গিয়ে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি ইমরান খানের পাশে থাকার বার্তা প্রেমিকা লেখার নেশার ঘোরে বাথটবে পড়ে গেলেন অর্জুন-গঙ্গা ইসরায়েলের নতুন নিরাপত্তা বিধি মানবে এয়ার ফ্রান্স ও স্মার্টউইংস হোয়াইট হাউসে প্রথম ব্রিফিংয়েই ট্রাম্পকে স্বামী বলে সম্বোধন, কেটি জাকারিয়ার সৌদি আরবের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি লড়াইয়ের প্রস্তুতি হুথিদের মহারাজপুরের আমবাগান থেকে ৯২টি ককটেল ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার বাংলাদেশি দুই পুলিশকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় যা বলছে বিজিবি

রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ১০

  • আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০৬:০৮:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০৬:১৮:১৮ অপরাহ্ন
রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ১০ রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ১০
রাজশাহী নগরীতে পৃথক অভিযানে নারীসহ দশজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট, ফেয়ার ডিল সিরাপ, মাদক বিক্রির নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। 

বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিম কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, মঙ্গলবার রাতে বোয়ালিয়া, রাজপাড়া, কর্ণহার ও কাশিয়াডাঙ্গা থানা এবং গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে মাদকসংক্রান্ত ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে রানীবাজারের রেশমপট্টি এলাকায় অভিযান চালিয়ে ৫২পিস ইয়াবা ট্যাবলেট, চার হাজার টাকা ও পাঁচটি মোবাইল ফোন হাসান আলী ওরফে জয় (২২), সানিউল সিয়াম (৩২) ও সোলাইমান সাজিদকে (২৬) গ্রেপ্তার করা হয়। 

এর আগে ছোটবনগ্রাম নিউ কলোনি এলাকায় অভিযান চালিয়ে তিন পিস ইয়াবা ট্যাবলেট জমেলা (৪০) নামের এক নারীকে গ্রেপ্তার করে বিশেষ মাদকবিরোধী দল।তাঁর বিরুদ্ধে চন্দ্রিমা থানায় দুটি মাদক মামলা রয়েছে। 

অন্যদিকে, ডিবি পুলিশ রাজপাড়া থানার লক্ষ্মীপুর মোড় এলাকা থেকে ১৭পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট মনিরুজ্জামান (৬৬) এবং কর্ণহার থানা পুলিশ ধর্মহাটা ঠাকুরপাড়া এলাকা থেকে সোহেল রানাকে (৩১) গ্রেপ্তার করে। এ ছাড়া কাশিয়াডাঙ্গা এলাকায় এক বোতল ফেয়ার ডিল সিরাপ সহ আবু সাঈদ (২৯) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রফিকুল ইসলাম ওরফে রাজু নামের এক ব্যক্তি পালিয়ে যায়।

এ ছাড়া নগরীর মতিহার থানার কাজলা বিলপাড়া এলাকায় মাদক সেবনের অভিযোগে নাদিম মোস্তফা (৩১) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রাত পৌনে ৩টার দিকে কাটাখালী থানার মিরকামারী পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা একই গ্রামের মৃত পালু মন্ডলের ছেলে মোঃ মেহেদী হাসানকে (২১), তার বিরুদ্ধে কাটাখালী থানায় ১টি মাদক মামলা রয়েছে। একই রাত পৌনে ১১টার দিকে শ্যামপুর থান্দারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ শ্যামপুর চরপাড়া গ্রামের মোঃ ভুট্টু আলীর ছেলে মোঃ রাজবির আহমেদ রবিনকে (২০) গ্রেপ্তার করা। 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক