ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অশালীন ভাবে স্পর্শ, কুৎসিত অঙ্গভঙ্গি, কিশোরীকে যৌন হয়রানির দায়ে ‘আটক’ রোবট! রাণীশংকৈলে বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্যক্রমের উদ্বোধন স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সেলিনার রশ্মিকা মন্দানা হঠাৎ ৪০০ পরিবারকে দত্তক নিলেন একই দিনে দুই মায়ের ঘরে যমজ সন্তান, চার নবজাতকই সুস্থ রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ রাজশাহীতে ফেনসিডিলের চালানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার ধর্ষণের অভিযোগে অভিযুক্ত প্রভাবশালী অনলাইন তারকা, মামলা থেকে সরে এলেন তরুণী রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ১০ দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৩ পণ্যের মান ও সঠিক ওজন নিশ্চিত করতে হবে: বিভাগীয় কমিশনার আইনবহির্ভূত ভবন নির্মাণ করলে ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা দীর্ঘ ভোগান্তির অবসান, চালু হলো হেতেমখাঁ-বর্ণালী সড়ক মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে নগরীতে জাল টাকায় নেওয়া চেইন উদ্ধার, গ্রেফতার ২ নেত্রকোনায় ৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর... গাইবান্ধায় টিকটকে পরিচয়, সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা

সরকারকে চাপে ফেলতে দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে: রিজভী

  • আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০৫:২৯:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০৫:২৯:১৭ অপরাহ্ন
সরকারকে চাপে ফেলতে দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে: রিজভী সরকারকে চাপে ফেলতে দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে: রিজভী
বর্তমান সরকারকে অস্থিতিশীল করতে এবং এর উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করতে দেশ-বিদেশে নানা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে লকাই বিশ্বাসের পরিবারের হাতে নবনির্মিত বাড়ির চাবি তুলে দেওয়া হয়। এ সময় তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন এবং অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।

বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, বিশ্ববাজারে যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বেড়েছে। এ পরিস্থিতি সামাল দিতে সরকার জ্বালানি তেলের দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে।

বিগত সরকারের নেতাকর্মীদের বিরুদ্ধে দেশের ব্যাংক লুটের অর্থ বিদেশে নিয়ে বিলাসী জীবনযাপন এবং বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগও করেন তিনি।

এ ছাড়া নিউইয়র্কে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অসম্মান করার ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেন রিজভী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

‘আমরা বিএনপি পরিবার’-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদারেরছ আলী ইছা, সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন, ভাঙ্গা উপজেলা বিএনপির আহ্বায়ক খন্দকার সেলিম, কৃষকদল নেতা খন্দকার নাসিরুল ইসলাম, যুবদল নেতা রাজিব হোসেন ও বেনজীর আহমেদ তাবরিজসহ ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ১০

রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ১০