ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫১ সেকেন্ডের নতুন ভিডিওতে পরীমনি, মুহূর্তেই ভাইরাল তারকাদের দুর্গোৎসব: কারও ঘোরাঘুরি, কারও মনে মায়ের শূন্যতা রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক ধর্ষণের অভিযোগে পাশে পাননি কর্নেল বিশ্ববিদ্যালয়ের প্রধানকে, বললেন ছাত্রী রাবণের মুখে মোদি-ট্রাম্প-দোভাল-আম্বানির ছবি লাগিয়ে কুশপুত্তলিকা দাহ ফিরছে ডিভি লটারি, বাংলাদেশিরা কী পারবেন আবেদন করতে পুঠিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ৪টি দোকান ভস্মীভূত রাণীনগরে উত্ত্যক্তে বাধা দেয়ায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ ২জনকে ছুরিকাঘাত রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে ১৫লাখ টাকার সিং মাছ নিধনের অভিযোগ সরকার দলীয় এমপি’র নির্দেশে জমি জবরদখল রাণীশংকৈলে অসহায় পরিবারের সংবাদ সম্মেলন লালপুরে জমি নিয়ে বিরোধ বাড়ি-দোকান হামলা, বৃদ্ধাকে কুপিয়ে লাখ লাখ টাকা লুটের অভিযোগ ​ফুলবাড়ীতে শারদীয় দুর্গাপূজার শতবর্ষী এতিহ্যবাহী দুর্গামেলা অনুষ্ঠিত সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাদক সেবন ও বিক্রিতে বাধা দেওয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম নদী পার করে দেওয়ার কথা বলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ রেস্তোরাঁর পেছনে নিরবকে কুপিয়ে চলে যায় ১২ জন রাজশাহীতে মাছের ব্যবসা করায় বিয়ের দাওয়াত প্রত্যাহার, পিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ নাটোরের বনপাড়ায় বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ সিরাজগঞ্জে বিপুল পরিমান বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী মাদক কারবারি গ্রেফতার

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে ২ ভাইয়ের মৃত্যু

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৯:২২:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৯:২২:২৬ অপরাহ্ন
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে ২ ভাইয়ের মৃত্যু ফাইল ফটো
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে বিদ্যুৎ সংযোগকৃত মেশিনে বিচালী কাটার সময় এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। 

নিহত দুই ভাই আক্তারুজ্জামান (৫০) ও আলম হোসেন (৪০)। তারা উপজেলার হাউলি ইউনিয়নের পুরাতন বাস্তুপুর গ্রামের মৃত ইছাহক আলীর ছেলে। 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ৩ জুলাই বিকেলে নিজ বাড়িতে বিদ্যুৎ সংযোগকৃত মেশিনে বিচালী কাটাছিলেন বড় ভাই আক্তারুজ্জামান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। বড় ভাই আক্তারুজ্জামানকে উদ্ধার করতে এসে ছোট ভাই আলম হোসেনও বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। পরিবারের লোকজন আহত দুই ভাইকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র জানান, ঘটনাটি গ্রাম পুলিশের মাধ্যমে শুনেছি। পরিবারের পক্ষ থেকে যদি সাহায্য সহযোগিতার আবেদন করে উদ্ধর্তন কর্মকর্তার সঙ্গে আলাপ করে ব্যবস্থা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক

রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক